কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
হাদীস নং: ২২৭৩
আন্তর্জাতিক নং: ২২৭৩
লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
সূদ সম্পর্কে কঠোরতা
২২৭৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মিরাজের রাতে আমি এমন এক কাওমের পাশ দিয়ে গমন করি, যাদের পেট ছিল ঘরের মত, যার মধ্যে বিভিন্ন রকমের সাপ বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করি, জিবরাঈল, এরা কারা? তিনি বলেনঃ এরা সূদখোর।
أبواب التجارات
بَاب التَّغْلِيظِ فِي الرِّبَا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الصَّلْتِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَتَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى قَوْمٍ بُطُونُهُمْ كَالْبُيُوتِ فِيهَا الْحَيَّاتُ تُرَى مِنْ خَارِجِ بُطُونِهِمْ فَقُلْتُ مَنْ هَؤُلاَءِ يَا جِبْرَائِيلُ قَالَ هَؤُلاَءِ أَكَلَةُ الرِّبَا " .
হাদীসের ব্যাখ্যা:
মি'রাজ রজনীতে রাসূলুল্লাহ ﷺ-কে অদৃশ্য জগতের বহু জিনিস প্রত্যক্ষ করানো হয়েছিল। এর অংশ হিসাবে জান্নাত ও জাহান্নামের কতক দৃশ্যও দেখানো হয়েছিল, যেমন স্বয়ং তাঁর 'হাক্কুল ইয়াকীন' (অদৃশ্য বিশ্বাসের পর) ‘আইনুল ইয়াকীন’ (দৃশ্য বিশ্বাসের) এ মর্যাদাও অর্জিত হয়। যাতে তিনি নিজে দেখার ভিত্তিতেও লোকজনকে শাস্তি ও আযাব সম্বন্ধে অবহিত করতে সক্ষম হন।
এ পরম্পরায় তিনি একটি এ দৃশ্যও দেখতে পান যা আলোচ্য হাদীসে উল্লিখিত হয়েছে। কতক লোকের পেট এত বড় যেন প্রাসাদ আর তাতে সাপ ভর্তি রয়েছে, যা বাইর থেকেই দর্শক দেখতে পায়। তাঁর জিজ্ঞাসার জওয়াবে হযরত জিব্রাইল (আ) বললেন, এরা সুদখোর লোক, যাদের এ ভয়ঙ্কর আযাবে লিপ্ত করা হয়েছে।
সাহাবায়ে কিরাম হুজুর ﷺ-এর এ চাক্ষুষ দেখা স্বয়ং তারই বর্ণনায় শুনেছেন। আল্লাহ তা'আলা এ হাদীসের পরবর্তী বর্ণনাকারীদের উত্তম পুরস্কার দান করুন, যাদের শ্রমের অবদানের ফলে হাদীসের নির্ভরযোগ্য কিতাবসমূহের মাধ্যমে এ দেখা আমাদের নিকটও পৌছেছে। আল্লাহ তা'আলা আমাদের এরূপ ইয়াকীন দান করুন যেন অন্তর-চক্ষু দ্বারা এ দৃশ্য আমাদেরও পরিদৃশ্য হয়।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)