কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৩. রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ২৩০৯
আন্তর্জাতিক নং: ২৩০৯
রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
বিচারক মন্ডলী প্রসঙ্গে
২৩০৯। 'আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন ইসমায়ীল (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে বিচারকের পদ চেয়ে নেয়, সে নিজের প্রতি গুরুভার অর্পণ করে। আর যাকে জোর করে কার্যী নিযুক্ত করা হয়, তার প্রতি এক ফিরিশতা নাযিল হয়ে তাকে সঠিক পথে পরিচালিত করে।
أبواب الأحكام
بَاب ذِكْرِ الْقُضَاةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ بِلاَلِ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَأَلَ الْقَضَاءَ وُكِلَ إِلَى نَفْسِهِ وَمَنْ جُبِرَ عَلَيْهِ نَزَلَ إِلَيْهِ مَلَكٌ فَسَدَّدَهُ " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের দাবি ও উদ্দেশ্য এটাই যে, রাষ্ট্রীয় পদ অথবা বিচারালয়ের আসন নিজের প্রবৃত্তির তাগিদে গ্রহণ করা না চাই। যে কেউ এরূপে গ্রহণ করবে তার দায়িত্ব প্রতিপালনের জন্য আল্লাহর পক্ষ হতে তার প্রতি কোন সাহায্য হবে না। আর যাকে তার নিজের দাবি ছাড়া এ দায়িত্ব প্রদান করা হয়, সে আল্লাহর ওপর ভরসা করে তা গ্রহণ করবে, এরূপ বান্দাকে সাহায্য ও পথপ্রদর্শনে আল্লাহর ওয়াদা রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)