কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৩. রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ২৩১২
আন্তর্জাতিক নং: ২৩১২
রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
জুলুম ও ঘুষের ব্যাপারে কঠোরতা
২৩১২। আহমাদ ইবন সিনান (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ কাযীর সাথে থাকেন, যতক্ষণ সে জুলুম না করে। অতঃপর যখন সে জুলুম করে, তখন তাকে তার নিজের যিম্মায় ছেড়ে দেন।
أبواب الأحكام
بَاب التَّغْلِيظِ فِي الْحَيْفِ وَالرَّشْوَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِلاَلٍ، عَنْ عِمْرَانَ الْقَطَّانِ، عَنْ حُسَيْنٍ، - يَعْنِي ابْنَ عِمْرَانَ - عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ مَعَ الْقَاضِي مَا لَمْ يَجُرْ فَإِذَا جَارَ وَكَلَهُ إِلَى نَفْسِهِ " .
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য হচ্ছে হাকিম ও কাযীর যতক্ষণ পর্যন্ত এ নিয়ত ও চেষ্টা থাকবে যে, আমি ন্যায় ও ইনসাফ মুতাবিকই ফায়সালা করব এবং আমার থেকে বেইনসাফী হবে না, ততক্ষণ আল্লাহ তা'আলার পক্ষ হতে তার সাহায্য ও পথপ্রদর্শন হয়ে থাকে। কিন্তু যখন স্বয়ং তার উদ্দেশ্য মন্দ হয়ে পড়ে এবং অন্যায় ও যুলুমের পথ গ্রহণ করে তখন আল্লাহ তা'আলা তাকে স্বীয় সাহায্য ও পথপ্রদর্শন থেকে বঞ্চিত করেন। এরপর শয়তানই তার সাথী ও পথপ্রদর্শক হয়ে যায়। আর সে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পথে পরিচালিত করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)