কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২২. জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ২৭৫৩
আন্তর্জাতিক নং: ২৭৫৩
জিহাদের বিধানাবলী অধ্যায়
আল্লাহর রাস্তায় জিহাদ করার ফযীলত
২৭৫৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে আল্লাহর রাস্তায় বের হয় (আল্লাহ্ বলেনঃ) আমার রাস্তায় জিহাদ করা, আমার উপর ঈমান আনা এবং আমার রাসূলগণের সত্যায়ন করার কর্তব্যবোধই তাকে এ পথে বের করে সে আমার জিম্মাদারীতে এসে যায়, হয় আমি তাকে জান্নাতে দাখিল করাবো, নতুবা তাকে তার বাসস্থানে যেখান থেকে সে বের হয়েছিল-ফিরিয়ে আনবো ছওয়াব এবং গনীমত লাভ করায়ে। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ সেই সত্তার কসম, যার হাতে আমার জান! মুসলিমদের উপর যদি আমি কষ্ট মনে না করতাম তবে আল্লাহর রাস্তায় সংঘটিত কোন যুদ্ধেই আমি কখনো পেছনে পড়ে থাকতাম না। কিন্তু আমার এতটুকু সঙ্গতি নেই যে, আমি তাদের সবার জন্য সওয়ারীর ব্যবস্থা করব। আর তাদেরও এ সঙ্গতি নেই যে প্রত্যেক যুদ্ধেই আমার সাথে থাকবে। আর এটাও তাদের ভাল লাগবে না যে, তারা আমার (সাথে না গিয়ে বরং) পেছনে থেকে যাবে।
সেই সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের জান! আমার মন চায় যে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হই, তারপর আর জিহাদ করে শহীদ হই, তারপর আবার জিহাদ করে আবারো শহীদ হই।
সেই সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের জান! আমার মন চায় যে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হই, তারপর আর জিহাদ করে শহীদ হই, তারপর আবার জিহাদ করে আবারো শহীদ হই।
كتاب الجهاد
بَاب فَضْلِ الْجِهَادِ فِي سَبِيلِ اللهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعَدَّ اللَّهُ لِمَنْ خَرَجَ فِي سَبِيلِهِ لاَ يُخْرِجُهُ إِلاَّ جِهَادٌ فِي سَبِيلِي وَإِيمَانٌ بِي وَتَصْدِيقٌ بِرُسُلِي فَهُوَ عَلَىَّ ضَامِنٌ أَنْ أُدْخِلَهُ الْجَنَّةَ أَوْ أَرْجِعَهُ إِلَى مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ نَائِلاً مَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ " . ثُمَّ قَالَ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى الْمُسْلِمِينَ مَا قَعَدْتُ خِلاَفَ سَرِيَّةٍ تَخْرُجُ فِي سَبِيلِ اللَّهِ أَبَدًا وَلَكِنْ لاَ أَجِدُ سَعَةً فَأَحْمِلَهُمْ وَلاَ يَجِدُونَ سَعَةً فَيَتَّبِعُونِي وَلاَ تَطِيبُ أَنْفُسُهُمْ فَيَتَخَلَّفُونَ بَعْدِي وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوَدِدْتُ أَنْ أَغْزُوَ فِي سَبِيلِ اللَّهِ فَأُقْتَلَ ثُمَّ أَغْزُوَ فَأُقْتَلَ ثُمَّ أَغْزُوَ فَأُقْتَلَ " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের উদ্দেশ্য ও দাবি আল্লাহর পথে জিহাদ ও শাহাদতের মর্যাদা এবং ভালবাসা বর্ণনা করা। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীর মোটকথা, আমার অন্তরের দাবি ও উত্তাপ হচ্ছে, আল্লাহর পথে জিহাদের জন্য যাত্রাকারী প্রত্যেক সেনা দলের সাথে আমি যাব। আর প্রত্যেকটি জিহাদী অভিযানে আমার অংশগ্রহণ হবে। কিন্তু অপরাগতা এরূপ বাধা হয়ে দাঁড়িয়েছে, মুসলমানদের মধ্যে এরূপ প্রাণ উৎসর্গকারী রয়েছে, যারা এতে সম্মত হতে পারে না যে, আমি যাব আর তারা আমার সাথে যাবে না। পক্ষান্তরে আমার নিকটও তাদের সবার জন্য যান বাহনের ব্যবস্থা নেই। তাই তাদের জন্য আমি নিজের উত্তাপকে প্রশমিত রাখি অন্তরের চূড়ান্ত আগ্রহ সত্ত্বেও প্রতিটি জিহাদের অভিযানে আমি যাই না।
এ ধারাবাহিকতায় তিনি নিজের আন্তরিক দাবি ও উত্তাপের বহিঃপ্রকাশ হিসাবে শপথসহ বলেন, আমার ঐকান্তিক বাসনা এই যে, দীনের শত্রুদের হাতে জিহাদের মাঠে আমি শহীদ হই। এরপর আল্লাহ্ তা'আলা আমাকে জীবিত করবেন, তারপর আমি তাঁর পথে এভাবে শহীদ হই, এরপর আল্লাহ্ তা'আলা আমাকে জীবন দান করবেন, তারপর এভাবে শহীদ হই। পুনরায় আমি জীবিত হই, এরপর আমি শহীদ হয়ে যাই।
এ ধারাবাহিকতায় তিনি নিজের আন্তরিক দাবি ও উত্তাপের বহিঃপ্রকাশ হিসাবে শপথসহ বলেন, আমার ঐকান্তিক বাসনা এই যে, দীনের শত্রুদের হাতে জিহাদের মাঠে আমি শহীদ হই। এরপর আল্লাহ্ তা'আলা আমাকে জীবিত করবেন, তারপর আমি তাঁর পথে এভাবে শহীদ হই, এরপর আল্লাহ্ তা'আলা আমাকে জীবন দান করবেন, তারপর এভাবে শহীদ হই। পুনরায় আমি জীবিত হই, এরপর আমি শহীদ হয়ে যাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)