কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২২. জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ২৭৭২
আন্তর্জাতিক নং: ২৭৭২
জিহাদের বিধানাবলী অধ্যায়
দলের সাথে বের হওয়া
২৭৭২। আহমাদ ইবন 'আব্দা (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ (একদা) নবী (ﷺ)-এর কথা উল্লেখ করা হলো। তখন তিনি বললেনঃ তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে অধিক সুন্দর, সবচেয়ে অধিক দানশীল এবং সবচেয়ে অধিক সাহসী। কোন একরাতে মদীনাবাসী ঘাবড়ে গেল। তারা সেই আওয়াযটির দিকে চললো। অতঃপর (পথে) রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের সাথে সাক্ষাৎ করলেন। তিনি তাদের পূর্বেই সেই আওয়াযটির দিকে গিয়েছিলেন। তিনি আবু তালহার একটি ঘোড়ার উপর সওয়ার ছিলেন, যার পিঠ ছিল খালী। তার উপর কোন জিন বা গদি ছিল না। তাঁর ঘাড়ের উপর ছিল তরবারী। তিনি বলছিলেনঃ হে লোক সকল! তোমরা ভীত হয়ো না। তিনি তাদেরকে ফিরিয়ে আনছিলেন। এরপর তিনি ঘোড়া সম্পর্কে বললেনঃ আমি তো এটাকে সমুদ্রের মত পেয়েছি অথবা (বলেন) এটা তো একটি সমুদ্র।

রাবী হাম্মাদ (রাহঃ) বলেনঃ ছাবিত বা অন্য কেউ আমাকে বলেছেনঃ আবু তালহা (রাযিঃ)-র এই ঘোড়াটি খুবই মন্থর গতিতে চলত। কিন্তু এদিনের পর থেকে আর কোন ঘোড়া এর আগে যেতে পারেননি।
كتاب الجهاد
بَاب الْخُرُوجِ فِي النَّفِيرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ ذُكِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ كَانَ أَحْسَنَ النَّاسِ وَكَانَ أَجْوَدَ النَّاسِ وَكَانَ أَشْجَعَ النَّاسِ وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ لَيْلَةً فَانْطَلَقُوا قِبَلَ الصَّوْتِ فَتَلَقَّاهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ سَبَقَهُمْ إِلَى الصَّوْتِ وَهُوَ عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ مَا عَلَيْهِ سَرْجٌ فِي عُنُقِهِ السَّيْفُ وَهُوَ يَقُولُ ‏"‏ يَا أَيُّهَا النَّاسُ لَنْ تُرَاعُوا ‏"‏ ‏.‏ يَرُدُّهُمْ ثُمَّ قَالَ لِلْفَرَسِ ‏"‏ وَجَدْنَاهُ بَحْرًا ‏"‏ ‏.‏ أَوْ ‏"‏ إِنَّهُ لَبَحْرٌ ‏"‏ ‏.‏ قَالَ حَمَّادٌ وَحَدَّثَنِي ثَابِتٌ أَوْ غَيْرُهُ قَالَ كَانَ فَرَسًا لأَبِي طَلْحَةَ يُبَطَّأُ فَمَا سُبِقَ بَعْدَ ذَلِكَ الْيَوْمِ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, প্রয়োজনীয় সেই সময় রাসূলুল্লাহ ﷺ আবু তালহার ঘোড়া কর্জ গ্রহণ করে তাতে আরোহণ করেছিলেন। বস্তুত এ ঘটনায় রাসূলুল্লাহ ﷺ-এর বীরত্ব ও জিম্মাদারীর অনুভূতির বৈশিষ্ট্য আমাদের সামনে আসে যে, বিপদকালে সত্য উদঘাটন ও যাচাই বাছাইয়ের জন্যে একাকী তিনি চলে গেলেন। তারপর প্রত্যাবর্তন করে লোকজনকে নির্ভয় করলেন, যাতে তারা নিজ নিজ কাজে ব্যস্ত হয়। আনুষঙ্গিক রূপে এটাও জানা গেল যে, হযরত আবু তালহার ঘোড়াটি অত্যন্ত ধীরগতির ও অলস ছিল বলে লোকে তার নামই দিয়েছিল ‘মানদুব’ (মন্থর গামী)। কিন্তু ঘোড়াটি রাসুলুল্লাহ ﷺ-এর যানবাহন হয়ে এরূপ তেজী ও দ্রুতগতিসম্পন্ন হয়ে উঠল যে, তিনি স্বয়ং সেটিকে ‘প্রবহমান সমুদ্র’ (বিশাল গতিময়) বলে অভিহিত করলেন। অধিক দ্রুতগতিসম্পন্ন ঘোড়াকে بحر বলা হত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)