কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৩. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৯৪৭
আন্তর্জাতিক নং: ২৯৪৭
হজ্ব - উমরার অধ্যায়
লাঠির সাহায্যে রুকনে (আসওয়াদ)-কে চুমা দেওয়া
২৯৪৭। মুহাম্মাদ ইব্‌ন আব্দুল্লাহ ইবন নুমাইর (রাহঃ)...... শায়বার কন্যা সাফিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কা বিজয়ের বছর যখন নিশ্চিত হলেন তখন তিনি স্বীয় উটে আরোহণ করে (বায়তুল্লাহ) তাওয়াফ করেন এবং নিজের হাতের লাঠির সাহায্যে রুকনে (আসওয়াদ) কে চুমা দেন। অতঃপর তিনি কা'বার অভ্যন্তরে প্রবেশ করেন এবং তথায় কাঠের তৈরী একটি কবুতর দেখতে পান। তিনি তা ভেঙ্গে ফেলেন, এরপর তিনি কা'বার দরজায় দাঁড়িয়ে তা বাইরে নিক্ষেপ করেন। আর আমি তা দেখছিলাম।
كتاب المناسك
بَاب مَنْ اسْتَلَمَ الرُّكْنَ بِمِحْجَنِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، قَالَتْ لَمَّا اطْمَأَنَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَامَ الْفَتْحِ طَافَ عَلَى بَعِيرِهِ يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ بِيَدِهِ ثُمَّ دَخَلَ الْكَعْبَةَ فَوَجَدَ فِيهَا حَمَامَةَ عَيْدَانٍ فَكَسَرَهَا ثُمَّ قَامَ عَلَى بَابِ الْكَعْبَةِ فَرَمَى بِهَا وَأَنَا أَنْظُرُهُ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন হাদীসে রাসূলুল্লাহ (ﷺ)-এর তাওয়াফের ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে, তিনি হাজরে আসওয়াদকে ইসতিলাম করার পর ডান দিকে হেঁটে গেলেন এবং তাওয়াফ শুরু করলেন। এর প্রথম তিন চক্করে রমল করলেন, আর বাকী চার চক্করে স্বাভাবিক গতি অনুসরণ করলেন। এর দ্বারা বুঝা যায় যে, তিনি তাওয়াফ পায়ে হেঁটে করেছিলেন।

আর কোন কোন হাদীসে উটের উপর সওয়ার হয়ে তাওয়াফ করার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু আসলে এ দু'টি বর্ণনায় কোন বিরোধ নেই। রাসূলুল্লাহ্ (ﷺ) বিদায় হজ্বে মক্কায় পৌছার পর প্রথম তাওয়াফটি পায়ে হেঁটে করেছিলেন। তারপর দশই যিলহজ্ব মিনা থেকে মক্কায় এসে যে তাওয়াফটি করেছিলেন, সেটা উটের উপর সওয়ার হয়ে করেছিলেন- যাতে প্রশ্নকারীরা তাঁর কাছে বিভিন্ন প্রশ্ন করতে পারে এবং মাসআলা জেনে নিতে পারে। তাই হুযুর (ﷺ)-এর উটটি যেন সে সময় তাঁর জন্য মিম্বর হিসাবে ব্যবহৃত হচ্ছিল। আর সম্ভবত তিনি নিজের এ আমল দ্বারা একথাও প্রকাশ করতে চেয়েছিলেন যে, বিশেষ অবস্থায় সওয়ারীর উপরও তাওয়াফ করা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৯৪৭ | মুসলিম বাংলা