কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৩. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৩১১২
আন্তর্জাতিক নং: ৩১১২
হজ্ব - উমরার অধ্যায়
মদীনা শরীফের ফযীলাত
৩১১২। বাকর ইবন খালাফ (রাহঃ)....... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যদি মদীনায় মৃত্যুবরণ করতে পারে- সে যেন তাই করে। কারণ যে ব্যক্তি এখানে মারা যাবে, আমি তার পক্ষে সাক্ষী হব।
كتاب المناسك
بَاب فَضْلِ الْمَدِينَةِ
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَمُوتَ بِالْمَدِينَةِ فَلْيَفْعَلْ فَإِنِّي أَشْهَدُ لِمَنْ مَاتَ بِهَا " .
হাদীসের ব্যাখ্যা:
এ কথা স্পষ্ট যে, আমার মৃত্যু অমুক স্থানে আসুক, এটা কারো এখতিয়ার ও ইচ্ছাধীন বিষয় নয়। তবে মানুষ এর আকাঙ্ক্ষা ও এর জন্য দু‘আ করতে পারে এবং কোন না কোন পর্যায়ে এর চেষ্টাও করতে পারে। যেমন, যেখানে মরতে চায়, সেখানে গিয়ে পড়ে থাকবে। যদি তকদীরের ফায়সালা বিপরীত না হয়, তাহলে মৃত্যু সেখানেই আসবে। যাহোক, হাদীসটির উদ্দেশ্য এটাই যে, যে ব্যক্তি এ সৌভাগ্য লাভ করতে চায়, সে যেন যথাসাধ্য চেষ্টা করে। যারা এখলাছ ও আন্তরিকতার সাথে চেষ্টা করে, আল্লাহ তা'আলাও তাদের সাহায্য করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)