কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৪. কুরবানীর অধ্যায়
হাদীস নং: ৩১২০
আন্তর্জাতিক নং: ৩১২০
কুরবানীর অধ্যায়
রাসূলুল্লাহ ﷺ এর কোরবানী
৩১২০। নাস্র ইব্ন আলী আল-জাহযামী (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ধুসর বর্ণের দুই শিং বিশিষ্ট দু'টি মেষ কুরবানী করতেন। তিনি যবাহ করার প্রাক্কালে বিসমিল্লাহ ও তাকবীর বলতেন। আমি তাঁকে স্বহস্তে তা কুরবানী করতে দেখেছি নিজের পা তার পাজরের উপরে রেখে।
كتاب الأضاحي
بَاب أَضَاحِيِّ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنِي أَبِي ح، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُضَحِّي بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ وَيُسَمِّي وَيُكَبِّرُ وَلَقَدْ رَأَيْتُهُ يَذْبَحُ بِيَدِهِ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا .