কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৪. কুরবানীর অধ্যায়

হাদীস নং: ৩১৪৫
আন্তর্জাতিক নং: ৩১৪৫
কুরবানীর অধ্যায়
যে ধরনের পশু কোরবানী করা মাকরূহ
৩১৪৫। হুমাইদ ইব্‌ন মাস'আদা (রাহঃ).....আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শিং ভাঙ্গা ও কানকাটা পশু দিয়ে কুরবানী করতে নিষেধ করেছেন ।
كتاب الأضاحي
بَاب مَا يُكْرَهُ أَنْ يُضَحَّى بِهِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّهُ ذَكَرَ أَنَّهُ سَمِعَ جُرَىَّ بْنَ كُلَيْبٍ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ عَلِيًّا، يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى أَنْ يُضَحَّى بِأَعْضَبِ الْقَرْنِ وَالأُذُنِ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

কুরবানী মুলতঃ বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে এক প্রকার নযরানা। তাই সাধ্যানুসারে ভাল পশু কুরবানী করা উচিত। খোড়া, অন্ধ, কান বিহীন, রুগ্ন, দুর্বল, জীর্ণ-শীর্ণ, ভাঙ্গা শিং বিশিষ্ট এবং কানছেঁড়া পশু আল্লাহর উদ্দেশ্যে কুরবানী করা উচিত নয়। কুরআন মাজীদে তাই ইরশাদ হয়েছে: لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ "তোমরা যা ভালবাস তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভকরবে না।" (৩, সূরা আলে ইমরান: ৯২)
এটাই কুরবানী সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ এর নির্দেশনার প্রাণশক্তি ও বিশেষ উদ্দেশ্যে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩১৪৫ | মুসলিম বাংলা