কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৪. কুরবানীর অধ্যায়
হাদীস নং: ৩১৪৮
আন্তর্জাতিক নং: ৩১৪৮
কুরবানীর অধ্যায়
যে ব্যক্তি গোটা পরিবারে পক্ষ থেকে একটি বকরী কুরবানী করে
৩১৪৮। ইসহাক ইব্ন মনসুর (রাহঃ)...... আবু সারীহা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এতদিন যে সুন্নতের উপর আমল করে আসছিলাম, আম্মার পরিবারের লোকেরা আমাকে তার বিপরীত কাজ করতে বাধ্য করল। অবস্থা এই ছিল যে, কোন পরিবারের পক্ষ থেকে একটি বা দু'টি বকরী কুরবানী করা হত। এখন আমরা তদ্রূপ করলে আমাদের প্রতিবেশীর আমাদের কৃপণ বলে।
كتاب الأضاحي
بَاب مَنْ ضَحَّى بِشَاةٍ عَنْ أَهْلِهِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَمُحَمَّدُ بْنُ يُوسُفَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، جَمِيعًا عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ بَيَانٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي سَرِيحَةَ، قَالَ حَمَلَنِي أَهْلِي عَلَى الْجَفَاءِ بَعْدَمَا عَلِمْتُ مِنَ السُّنَّةِ كَانَ أَهْلُ الْبَيْتِ يُضَحُّونَ بِالشَّاةِ وَالشَّاتَيْنِ وَالآنَ يُبَخِّلُنَا جِيرَانُنَا .
বর্ণনাকারী: