কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৫. জবাইয়ের বিধান

হাদীস নং: ৩১৭৪
আন্তর্জাতিক নং: ৩১৭৪
জবাইয়ের বিধান
যবাহ করার সময় বিসমিল্লাহ বলা
৩১৭৪। আবু বাকর ইব্‌ন আবু শাইবা (রাহঃ) …. উম্মুল মু'মিনীন আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। একদল লোক বলল, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! এক কাওমের লোক আমাদের নিকট গোশত নিয়ে আসে। জানি না, (যবাহ করার সময়) তার উপর আল্লাহর নাম লওয়া হয়েছে কি না? তিনি বললেনঃ তোমরা আল্লাহর নাম উচ্চারণ কর এবং খাও। এটা ছিল তাদের কুফর পরিত্যাগের নিকটবর্তী কাল।
كتاب الذبائح
بَاب التَّسْمِيَةِ عِنْدَ الذَّبْحِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّ قَوْمًا، قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ قَوْمًا يَأْتُونَا بِلَحْمٍ لاَ نَدْرِي ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ أَمْ لاَ قَالَ ‏ "‏ سَمُّوا أَنْتُمْ وَكُلُوا ‏"‏ ‏.‏ وَكَانُوا حَدِيثَ عَهْدٍ بِالْكُفْرِ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, অহেতুক সন্দেহে পড়তে নেই। যখন তারা মুসলমান হয়ে গিয়েছে, তখন বুঝা চাই যে, তারা আল্লাহর নাম নিয়েই যবেহ করে থাকে। এজন্য তোমরা আল্লাহর নাম নিয়ে খেয়ে নাও। এর অর্থ কখনো এই নয় যে, যদি তারা আল্লাহর নাম না নিয়েই কাফেরদের পদ্ধতিতে যবেহ করে থাকে, তাহলে তোমাদের বিসমিল্লাহ পড়াতে এখন এটা হালাল হয়ে যাবে। কুরআন পাকে স্পষ্টভাবে বলা হয়েছে: وَلَا تَاۡکُلُوۡا مِمَّا لَمۡ یُذۡکَرِ اسۡمُ اللّٰہِ عَلَیۡہِ وَاِنَّہٗ لَفِسۡقٌ অর্থাৎ যে পশু যবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি এটা খেয়ো না। কেননা, এটা খাওয়া কঠিন গুনাহ। (সূরা আনআম)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)