কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৭. পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৩২৯১
আন্তর্জাতিক নং: ৩২৯১
পানাহার সংক্রান্ত অধ্যায়
খাদিম খাদ্য নিয়ে এলে তা থেকে তাকে কিছু দেওয়া
৩২৯১। আলী ইব্ন মুনযির (রাহঃ).....আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো খাদেম যখন তার নিকট খাদ্য নিয়ে আসে, তখন তাকে যেন নিজের সাথে বসায় অথবা খাদ্য থেকে তাকেও খেতে দেয়। কেননা সে তো ঐ ব্যক্তি যে পাকাতে গিয়ে গরম ও ধোঁয়া সহ্য করেছে।
كتاب الأطعمة
بَاب إِذَا أَتَاهُ خَادِمُهُ بِطَعَامِهِ فَلْيُنَاوِلْهُ مِنْهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ الْهَجَرِيُّ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِذَا جَاءَ خَادِمُ أَحَدِكُمْ بِطَعَامِهِ فَلْيُقْعِدْهُ مَعَهُ أَوْ لِيُنَاوِلْهُ مِنْهُ فَإِنَّهُ هُوَ الَّذِي وَلِيَ حَرَّهُ وَدُخَانَهُ " .
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে যেসব বাড়ীতে দাস-দাসী থাকত, খাবার পাকানোর ন্যায় কাজ তাদের থেকেই নেওয়া হত। তাদের ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন যে, যখন তারা খাবার রান্না করে নিয়ে আসবে, তখন তাদেরকে নিজের খাবারে শরীক করে নাও এবং সাথে বসিয়ে তাদেরকে আহার করাও। আর যখন খানা কম থাকে এবং এরূপ করার সুযোগ থাকে না, তখনও তাদেরকে এখান থেকে কিছু অংশ অবশ্যই প্রদান কর। কেননা, তারাই এটা রান্না করতে আগুনের তাপ ও ধোঁয়ার কষ্ট সহ্য করেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)