কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৩৫২৯
আন্তর্জাতিক নং: ৩৫২৯
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
কিছু পড়ে দম করা।
৩৫২৯। সাহল ইব্ন আবু সাহল (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যখন কোন অসুস্থ অনুভব করতেন, তখন মুয়াববিযাত (সূরা ফালাক ও নাস) পড়ে নিজের উপর দম করতেন। (আয়েশা (রাযিঃ) বলেন) যখন তাঁর ব্যাথা বেড়ে যায়, তখন আমি তা তাঁর উপর পাঠ করি এবং তাঁর হাতে (তাঁর শরীর) মুছে দেই, তাঁর হাতের বরকতের কথা ভেবে।
كتاب الطب
بَاب النَّفْثِ فِي الرُّقْيَةِ
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، قَالَ حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، قَالاَ حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا اشْتَكَى يَقْرَأُ عَلَى نَفْسِهِ الْمُعَوِّذَاتِ وَيَنْفِثُ فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ بِيَدِهِ رَجَاءَ بَرَكَتِهَا .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে মুআ'ব্বিযাত বলতে যে কুল আউযু বিরাব্বিন নাস ও কুল আউযু বি-রাব্বিল ফালাককেই বুঝানো হয়েছে, তা বলাই বাহুল্য। আবার এর দ্বারা সে সব দু'আও বুঝানো হতে পারে, যেগুলোর দ্বারা আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করা হয়ে থাকে এবং পীড়িত হলে তিনি যে সব দু'আ পড়ে প্রায়ই দম করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)