কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৩৬৬২
আন্তর্জাতিক নং: ৩৬৬২
আদব - শিষ্টাচারের অধ্যায়
মাতাপিতার সাথে সদাচরণ
৩৬৬২। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ) ….. আবু উমামাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! সন্তানের উপর মাতা পিতার হক কী? তিনি বললেনঃ তারা তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম।
كتاب الأدب
بَاب بِرِّ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ الْوَالِدَيْنِ عَلَى وَلَدِهِمَا قَالَ ‏ "‏ هُمَا جَنَّتُكَ وَنَارُكَ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, যদি তুমি পিতামাতার আনুগত্য ও খেদমত কর এবং তাদেরকে খুশী রাখ, তাহলে জান্নাত পেয়ে যাবে। আর এর বিপরীত যদি তাদের অবাধ্যতা করে তাদেরকে কষ্ট দিয়ে তাদেরকে অসন্তুষ্ট কর, তাদের অন্তরে ব্যথা দাও, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: