কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৩৬৮১
আন্তর্জাতিক নং: ৩৬৮১
আদব - শিষ্টাচারের অধ্যায়
রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা
৩৬৮১। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ) ...... আবু বারযাহ আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এমন একটি আমল আমাকে শিখিয়ে দিন যার দ্বারা আমি উপকৃত হব। তিনি বললেনঃ মুসলিমদের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করবে।
كتاب الأدب
بَاب إِمَاطَةِ الْأَذَى عَنْ الطَّرِيقِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ أَبَانَ بْنِ صَمْعَةَ عَنْ أَبِي الْوَازِعِ الرَّاسِبِيِّ عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ دُلَّنِي عَلَى عَمَلٍ أَنْتَفِعُ بِهِ قَالَ اعْزِلْ الْأَذَى عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ

হাদীসের ব্যাখ্যা:

সম্ভবতঃ এখানে প্রার্থনাকারীর উদ্দেশ্য ছিল এমন কোন বিষয় সম্পর্কে প্রার্থনা করা, যা তার কর্মক্ষমতার অন্তর্ভুক্ত। কেননা এই নেক আমল দ্বারাই লাভবান হওয়া যেতে পারে। নেক আমল যতই উত্তম হোক না কেন, যদি তদনুযায়ী আমল করা না হয় তবে তাতে কোন লাভ নেই। রাসূল (সা.) তাকে এমন সহজসাধ্য আমলের শিক্ষা দিলেন যা তার দ্বারা সহজে আদায় হতে পারে এবং বিশ্ববাসীর জন্যও তা' সহজসাধ্য হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ তারজুমানুস সুন্নাহ (মাওলানা বদরে আলম মিরাঠী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)