কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৩৬৯০
আন্তর্জাতিক নং: ৩৬৯০
আদব - শিষ্টাচারের অধ্যায়
দাস-দাসী ও অধিনস্তদের প্রতি ইহসান
৩৬৯০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ...... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (এরা) তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধিনস্ত করে দিয়েছেন, সুতরাং তোমরা যা খাবে তা তাদেরকে খাওয়াবে এবং তোমরা যা পরো তা থেকেই তাদের পরাবে। এমন কোন কাজ তাদের উপর চাপিও না, যা তাদের সাধ্যাতীত হয়, যদি তাদের প্রতি তা চাপাও, তবে তাদের সাহায্য করবে।
كتاب الأدب
بَاب الْإِحْسَانِ إِلَى الْمَمَالِيكِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِخْوَانُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَأَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَأَلْبِسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ " .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে প্রতিটি গোলামকে তার মনিবের ভাই বলা হয়েছে- যাকে আল্লাহ তা'আলা তার অধীন করে দিয়েছেন। এ ভাষা প্রয়োগে এ নিগৃহীত শ্রেণীর সাথে উত্তম আচরণের যে হৃদয়গ্রাহী আবেদন রয়েছে, এটা খুবই স্পষ্ট।
তারপর এ সম্পর্ক ও সূত্রের ভিত্তিতে বলা হয়েছে যে, যেহেতু তোমাদের দাস ও গোলামরা তোমাদেরই ভাই, তাই তাদের সাথে ঐ আচরণই হওয়া চাই, যা ভাইদের সাথে হয়ে থাকে। তাদেরকে তাই খাওয়ানো-পরানো হবে- যা নিজেরা খায় ও পরিধান করে।
তারপর এ সম্পর্ক ও সূত্রের ভিত্তিতে বলা হয়েছে যে, যেহেতু তোমাদের দাস ও গোলামরা তোমাদেরই ভাই, তাই তাদের সাথে ঐ আচরণই হওয়া চাই, যা ভাইদের সাথে হয়ে থাকে। তাদেরকে তাই খাওয়ানো-পরানো হবে- যা নিজেরা খায় ও পরিধান করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: