কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৩৭৯৩
আন্তর্জাতিক নং: ৩৭৯৩
আদব - শিষ্টাচারের অধ্যায়
যিকরের ফযীলত
৩৭৯৩। আবু বাকর (রাহঃ)...... আব্দুল্লাহ ইব্‌ন বুশর (রাযিঃ) থেকে বর্ণিত, জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট বললোঃ ইসলামের বিধি বিধান আমার প্রতি অনেক হয়ে গেছে, আমাকে তা থেকে কোন একটি বলেদিন, যা আমি আঁকড়ে থাকবো। তিনি বললেনঃ তোমার জিহ্বা মহান আল্লাহর যিকিরে সর্বদা সজীব রাখবে ।
كتاب الأدب
بَاب فَضْلِ الذِّكْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ قَيْسٍ الْكِنْدِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، أَنَّ أَعْرَابِيًّا، قَالَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِنَّ شَرَائِعَ الإِسْلاَمِ قَدْ كَثُرَتْ عَلَىَّ فَأَنْبِئْنِي مِنْهَا بِشَىْءٍ أَتَشَبَّثُ بِهِ ‏.‏ قَالَ ‏ "‏ لاَ يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এর মর্মার্থ হচ্ছে, তোমার সাফল্যের জন্যে এতটুকুই যথেষ্ট যে, তোমার রসনা অহরহ যিকিরে সিক্ত থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: