কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৩৮২০
আন্তর্জাতিক নং: ৩৮২০
আদব - শিষ্টাচারের অধ্যায়
ইসতিগফার প্রসংগে
৩৮২০। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ).....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী(ﷺ) বলতেন, হে আল্লাহ! আমাকে ঐ দলের অন্তর্ভুক্ত কর, যারা উত্তম কাজ করলে সন্তোষ লাভ করে, আর যখন তারা মন্দ কাজ করে, তখন তারা ইস্তিগফার করে।
كتاب الأدب
بَاب الِاسْتِغْفَارِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَلَىِّ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ الَّذِينَ إِذَا أَحْسَنُوا اسْتَبْشَرُوا وَإِذَا أَسَاءُوا اسْتَغْفَرُوا ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

যে সব নেকির কাজের দ্বারা বেহেশত ও আল্লাহর সন্তুষ্টি লাভের ওয়াদা রয়েছে, সেগুলোর তাওফীক লাভ করাটা হচ্ছে আল্লাহ তা'আলার কৃপা দৃষ্টিরই আলামত। এ জন্যে নেক কাজের তাওফীক লাভের জন্যে তার উচিত খুশি হওয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। কুরআনে পাকে বলা হয়েছে:
قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهِ فَبِذَالِكَ فَلْيَفْرَحُوا
"বল, আল্লাহ্ ফযল এবং তাঁর রহমত লাভের জন্যে তাঁর বান্দাদের আনন্দিত হওয়া উচিত।"
অনুরূপভাবে যখন আল্লাহর কোন বান্দা দ্বারা ছোট-বড় কোন গুনাহ সংঘটিত হয়ে যায়, এজন্যে তার দুঃখিত-অনুতপ্ত হওয়া উচিত। সাথে সাথে আল্লাহর দরবারে তার ক্ষমা প্রার্থনা করা উচিত। যে বান্দার এ দু'টি ব্যাপার নসীব হয়েছে, তিনি অত্যন্ত সৌভাগ্যবান। রাসূলুল্লাহ ﷺ নিজে দু'আ করতেন, আল্লাহ তা'আলা আমাকেও যেন ঐ দু'টি ব্যাপার নসীব করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)