কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩২. দুআর অধ্যায়
হাদীস নং: ৩৮২৯
আন্তর্জাতিক নং: ৩৮২৯
দুআর অধ্যায়
দু'আর ফযীলাত
৩৮২৯। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী(ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, মহান আল্লাহর নিকট দু'আর চেয়ে মর্যাদাপূর্ণ আর কিছু নেই
كتاب الدعاء
بَاب فَضْلِ الدُّعَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لَيْسَ شَىْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ سُبْحَانَهُ مِنَ الدُّعَاءِ " .
হাদীসের ব্যাখ্যা:
যখন জানা গেল যে, দু'আ ইবাদতের মগজ ও সারনির্যাস এবং ইবাদতই মানব সৃষ্টির আসল উদ্দেশ্য, তখন স্বতঃসিদ্ধভাবে সাব্যস্ত হয়ে গেল যে, মানুষের আমল সমূহের মধ্যে এবং তার হালসমূহের মধ্যে দু'আই সর্বোত্তম এবং সবচাইতে মূল্যবান। আল্লাহর রহমত ও করুণা দৃষ্টি আকর্ষণের সর্বাধিক ক্ষমতা এরই মধ্যে নিহিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)