কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩২. দুআর অধ্যায়

হাদীস নং: ৩৮৬২
আন্তর্জাতিক নং: ৩৮৬২
দুআর অধ্যায়
পিতা ও মাযলূমের দু'আ
৩৮৬২। আবু বাকর (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেনঃ তিনটি দু'আ এমন, যা নিঃসন্দেহে কবুল করাঃ মযলূমের দু'আ, মুসাফিরের দু'আ এবং সন্তানের জন্য পিতার দু'আ।
كتاب الدعاء
بَاب دَعْوَةِ الْوَالِدِ وَدَعْوَةِ الْمَظْلُومِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ ثَلاَثُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ لاَ شَكَّ فِيهِنَّ دَعْوَةُ الْمَظْلُومِ وَدَعْوَةُ الْمُسَافِرِ وَدَعْوَةُ الْوَالِدِ لِوَلَدِهِ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ দু'আগুলোর কবুলিয়তের রহস্য এগুলোর আন্তরিকতার মধ্যেই নিহিত। সন্তানের প্রতি পিতামাতার আন্তরিকতা তো সুস্পষ্ট। অনুরূপ বেচারা পরদেশী মুসাফির তার নিঃস্বতার জন্যে এবং মযলূম ব্যক্তি বেদনাহত হওয়ার কারণে তাদের হৃদয়ও ভগ্নাবস্থায় থাকে এবং ভগ্ন হৃদয় আল্লাহর রহমত আকর্ষণের প্রচণ্ড ক্ষমতা রাখে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান