কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
হাদীস নং: ৪১২৬
আন্তর্জাতিক নং: ৪১২৬
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
দরিদ্রদের সাথে উঠা-বসা
৪১২৬। আবু বাকর ইব্ন আবু শায়বাও আব্দুল্লাহ ইবন সাঈদী (রাহঃ)...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমারা মিস্কীনদের ভালবাসবে। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তাঁর দু'আয় বলতে শুনেছিঃ “হে আল্লাহ! আমাকে মিসকীন হিসেবে জীবিত রেখো, মিসকীন হিসেবে আমার মৃত্যু দান করো এবং মিসকীনদের দলভূক্ত করে আমাকে হাশরের ময়দানে উঠিয়ো।"
كتاب الزهد
بَاب مُجَالَسَةِ الْفُقَرَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ يَزِيدَ بْنِ سِنَانٍ، عَنْ أَبِي الْمُبَارَكِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ أَحِبُّوا الْمَسَاكِينَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ فِي دُعَائِهِ " اللَّهُمَّ أَحْيِنِي مِسْكِينًا وَأَمِتْنِي مِسْكِينًا وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ " .
হাদীসের ব্যাখ্যা:
নবী করীম ﷺ আমরণ মিসকীনের যিন্দেগী যাপন করেছেন। তিনি যেমন মিসকীনি যিন্দেগী পসন্দ করতেন, তেমনি মিসকীনদেরকে অন্তর দিয়ে ভালবাসতেন। তাঁর আসহাব অধিক সংখ্যক মিসকীন ছিলেন। তিনি তাদের খুব মহব্বতের সংগে তালিম-তারবিয়াত দিতেন, আর এসব গরীব-মিসকীন সাহাবীর দ্বারাই তিনি বাতিলের মোকাবিলা করেছেন। যাদের বিত্ত ও সহায়-সম্বল বেশি, তাদের দ্বারা সমাজ সংস্কার এবং তাবলীগের কাজ খুব কম হয়। ধন-দৌলতের রক্ষণাবেক্ষণে তাদের অধিকাংশ সময় ব্যয় হয়ে যায়। কিয়ামতের দিন সফলকামদের অধিকাংশ হবেন গরীব-মিসকীন। আল্লাহর ধনী নেক বান্দাগণ গরীব নেক বান্দাদের মত সহজে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সম্পদের হিসাব তাদের দিতে হবে। তাই নবী করীম ﷺ মিসকীনের যিন্দেগী চেয়েছেন, আজীবন মিসকীন হিসেবে ও মিসকীনদের সাথে বসবাস করেছেন এবং আখিরাতের যিন্দেগীতেও তাঁর হাশর মিসকীনদের সাথে চেয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: