কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা

হাদীস নং: ৪১৯৬
আন্তর্জাতিক নং: ৪১৯৬
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
চিন্তা-ভাবনা ও ক্রন্দন
৪১৯৬। আব্দুল্লাহ ইব্‌ন আহমাদ ইবন বাসীর ইব্‌ন যাওয়ান দিমাশকী (র.)...... সা'দ ইব্‌ন আবু ওয়াককাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কাঁদতে থাকো, যদি কান্না না আসে, তাহলে কান্নার ভাব প্রকাশ কর।
كتاب الزهد
بَاب الْحُزْنِ وَالْبُكَاءِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ بَشِيرِ بْنِ ذَكْوَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا أَبُو رَافِعٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ السَّائِبِ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ ابْكُوا فَإِنْ لَمْ تَبْكُوا فَتَبَاكَوْا ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এখানে হাদীসটি সংক্ষিপ্ত আকারে আনা হয়েছে। অন্যান্য বর্ণনার আলোকে নিম্নে পূর্ণাঙ্গ হাদীস ও তার ব্যাখ্যা পেশ করা হলো।

নবী (ﷺ) বলেছেন: হে মানুষ! তোমরা কাঁদ, যদি কাঁতে না পার তাহলে কাঁদার ভাব কর। জাহান্নামীরা জাহান্নামে এত কাঁদবে যে, তাদের চেহারার উপর অশ্রুর ধারা ঝর্ণার ন্যায় প্রবাহিত হবে, অশ্রু নিঃশেষিত হয়ে গেলে রক্তের ধারা প্রবাহিত হবে এবং তার চোখ জখম হবে। যদি তাতে (রক্ত ও পানিতে) নৌকা চালান হত তাহলে খুব চলত। -বাগাবীর: শারহুস-সুন্নাহ

হাদীসের ব্যাখ্যা:
হাদীসের উদ্দেশ্য হল একথা বর্ণনা করা যে, জাহান্নামের শাস্তি এমন মারাত্মক হবে যে, চোখ অশ্রুপাত করে অশ্রুর ভান্ডার শেষ করবে তখন রক্ত অশ্রু হয়ে ঝরবে এবং অবিরাম অশ্রুপাতের কারণে চোখ আহত হবে। তাই সেই ভয়ঙ্কর শাস্তি অবিরাম অশ্রুপাত এবং রক্তের অশ্রুর ধারা থেকে রক্ষা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে নিজের জীবনে ভয়ভীতির সঞ্চার করা এবং অশ্রুপাত করা। অপর এক হাদীসে বলা হয়েছে-

لا ‌يلج ‌النار ‌من ‌بكى ‌من ‌خشية الله عز وجل حتى يعود اللبن في الضرع

আল্লাহর ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করেছে সে কখনও দোযখে যাবে না। আল্লাহর ভয়ে ক্রন্দন করা আর যদি ক্রন্দন না করা যায় তাহলে ক্রন্দনের অবস্থা সৃষ্টি করা আল্লাহর রহমতের দৃষ্টি আকর্ষণ করার মাধ্যম বিশেষ। জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ লাভ করার এটা এক বিশেষ আমল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)