কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
হাদীস নং: ৪৩১০
আন্তর্জাতিক নং: ৪৩১০
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
শাফা’আতের আলোচনা
৪৩১০। আব্দুর রহমান ইব্ন ইবরাহীম দিমাশকী (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ কিয়ামতের দিন আমার শাফা'আত আমার উম্মাতের কবীরগুনাহে অভিযুক্তদের জন্যই কার্যকর হবে।
كتاب الزهد
بَاب ذِكْرِ الشَّفَاعَةِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " إِنَّ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ لأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي " .
হাদীসের ব্যাখ্যা:
নবী করীম (ﷺ) তাঁর উম্মতের কবীরা গুনাহগারদের দোযখের আগুন থেকে বের করার চেষ্টা করবেন। কিন্তু এ হাদীস পাঠ করে কেউ যেন নির্ভয়ে যিন্দেগী যাপন না করে বা এরূপ চিন্তা না করে, যেহেতু গুনাহ মাফ করার জন্য নবী (ﷺ) সুপারিশ করবেন, তাই গুনাহ করতে কোন অসুবিধা নেই, যে এরূপ চিন্তা করবে, সে মারাত্মক অন্যায় করবে। যে জীবনের দুর্বলতম মুহূর্তে বা নফসের দুর্বলতার কারণে কোন বড় ধরনের পাপ কাজ করে ফেললে, কেউ যাতে জীবন সম্পর্কে হতাশ না হয়, বরং শাফা'আতের আশা মনে প্রবল হয় এবং ভুল-ভ্রান্তি নবী (ﷺ) কবীরা গুনাহকারীদের সংশোধনের চেষ্টা করতে পারে তার জন্য শাফা'আতের ঘোষণা করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)