কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
হাদীস নং: ৪৩৩০
আন্তর্জাতিক নং: ৪৩৩০
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
জান্নাতের বর্ণনা
৪৩৩০। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... সাহল সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জান্নাতের একটা কোড়া রাখার পরিমাণ জায়গা পৃথিবী এবং এর মাঝে যা আছে তা থেকে উত্তম।
كتاب الزهد
بَاب صِفَةِ الْجَنَّةِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ مَنْظُورٍ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا " .
হাদীসের ব্যাখ্যা:
প্রাচীনকালে আরব ব্যবসায়ীগণ ও পর্যটকগণ রাস্তার মধ্যে বিশ্রামের স্থানে নিজেদের চাবুক ফেলে নিজের জন্য স্থান নির্ধারণ করতো। যে স্থানে চাবুক নিক্ষেপ করা হত সে স্থান চাবুক নিক্ষেপকারীর বা চাবুকের মালিকের গণ্য হত; অন্যান্য সাথী তা দখল করার চেষ্টা করত না। হাদীসে 'চাবুকের স্থানে'র দ্বারা এমন ক্ষুদ্রতম স্থানকে বুঝান হয়েছে যা মুসাফির ব্যক্তির খিমা বা বিছানার জন্য প্রয়োজন হয়ে থাকে। আল্লাহর রাসূল এ ধরনের উদাহরণের দ্বারা একথা বুঝাতে চেয়েছেন যে, জান্নাতের মধ্যে কোন ব্যক্তি যদি চাবুক রাখার স্থানও হাসিল করে তা দুনিয়া ও তার যাবতীয় বস্তু থেকে উত্তম মনে হবে। বেহেশতের সামান্যতম স্থানও যদি দুনিয়া ও তার যাবতীয় বস্তু থেকে উত্তম হয় তাহলে জান্নাতের বিরাট বালাখানা ও বাগিচা যে কেমন অতুলনীয় হবে তা সহজে অনুমেয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)