আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১০
আন্তর্জাতিক নং: ১০
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
উক্ত বিষয়ে অনুমতি প্রসঙ্গে।
১০. ইবনে লাহী’আ .... আবু কাতাদা সূত্রে বর্ণনা করেন, আবু কাতাদা বলেছেন যে, তিনি রাসূল (ﷺ) কে কিবলামুখী হয়ে পেশাব করতে দেখেছেন।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ مِنَ الرُّخْصَةِ فِي ذَلِكَ
وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَبُولُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ . حَدَّثَنَا بِذَلِكَ قُتَيْبَةُ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ . وَحَدِيثُ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ لَهِيعَةَ . وَابْنُ لَهِيعَةَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ وَغَيْرُهُ مِنْ قِبَلِ حِفْظِهِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইবনে লাহীআর এই রিওয়ায়াতটির তুলনায় জাবির সরাসরি রাসূল (ﷺ) থেকে যে রিওয়ায়াতটি করেছেন সেটি অধিকতর সহীহ। হাদীছবেত্তাগণের নিকট ইবনে লাহী’আ যঈফ বলে গণ্য। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান প্রমুখ ইবনে লাহী’আকে তাঁর স্মৃতি শক্তির দিক থেকে যঈফ বলে বর্ণনা করেছেন।