আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮৪
আন্তর্জাতিক নং: ৮৪
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
লজ্জাস্থান স্পর্শের কারণে উযু।
৮৪. আবুয যিনাদ (রাহঃ) উরওয়া-বুসরা (রাযিঃ) সনদে এটির বর্ণনা করেছেন। এই সনদে আলী ইবনে হুজরও আমাকে হাদীসটির রিওয়ায়াত করেছেন।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب الْوُضُوءِ مِنْ مَسِّ الذَّكَرِ
وَرَوَى هَذَا الْحَدِيثَ أَبُو الزِّنَادِ، عَنْ عُرْوَةَ، عَنْ بُسْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . حَدَّثَنَا بِذَلِكَ، عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ عُرْوَةَ، عَنْ بُسْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَبِهِ يَقُولُ الأَوْزَاعِيُّ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . قَالَ مُحَمَّدٌ وَأَصَحُّ شَيْءٍ فِي هَذَا الْبَابِ حَدِيثُ بُسْرَةَ . وَقَالَ أَبُو زُرْعَةَ حَدِيثُ أُمِّ حَبِيبَةَ فِي هَذَا الْبَابِ صَحِيحٌ وَهُوَ حَدِيثُ الْعَلاَءِ بْنِ الْحَارِثِ عَنْ مَكْحُولٍ عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ عَنْ أُمِّ حَبِيبَةَ . وَقَالَ مُحَمَّدٌ لَمْ يَسْمَعْ مَكْحُولٌ مِنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ وَرَوَى مَكْحُولٌ عَنْ رَجُلٍ عَنْ عَنْبَسَةَ غَيْرَ هَذَا الْحَدِيثِ . وَكَأَنَّهُ لَمْ يَرَ هَذَا الْحَدِيثَ صَحِيحًا .
হাদীসের তাখরীজ (সূত্র):
একধিক সাহাবী ও তাবিঈ এই ধরনের বিধান দিয়েছেন। ইমাম আওযাঈ, শাফিঈ, আহমদ এবং ইসহাকও এ অভিমত ব্যক্ত করেছেন। মুহাম্মাদ আল বুখারী (রাহঃ) বলেনঃ এই বিষয়ে বুসরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটই অধিকতর সহীহ। আবু যুর‘আ বলেনঃ উম্মু হাবীবা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসটি হল এই বিষয়ে বর্ণিত সর্বাধিক সহীহ। এটি হল আল-আলা ইবনে হারিছ---মাকহুল আম্বাসা ইবনে আবী সুফিয়ান---- উম্মু হাবীবা রাদিয়াল্লাহু আনহা সনদে বর্ণিত হাদিস। মুহাম্মাদ আল-বুখারী বলেন মাকুল আম্বাসা ইবনে আবী সুফিয়ান থেকে কোন রিওয়ায়াত শুনেন নাই। ইনি মূলত এ হাদিস ছাড়া অন্যান্য হাদিস জনৈক ব্যাক্তির সূত্রে আম্বাসা থেকে বর্ণনা করেছেন। সরাসারি আম্বাসা থেকে বর্ণনা করেন নাই। সুতরাং ইমাম মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) মাকহুল--আম্বাসা সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি সহীহ বলে মনে করেন না।
হাদীসের ব্যাখ্যা:
৮২ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
বর্ণনাকারী: