আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৮৮
আন্তর্জাতিক নং: ৮৮
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
নাবীয [১] (ফল ভিজানো পানি) দ্বারা উযু করা।
৮৮. হান্নাদ (রাহঃ) ....... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) আমাকে বললেনঃ তোমার পাত্রে কি আছে? আমি বললামঃ নাবীয। তিনি বললেনঃ খেজুর পবিত্র আর পানিও পাক। তারপর তিনি তা দিয়ে উযু করলেন।

[১]কিসমিস, মোনাক্কা, খেজুর ইত্যাদি ফল ভিজানো পানি
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْوُضُوءِ بِالنَّبِيذِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي فَزَارَةَ، عَنْ أَبِي زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ سَأَلَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا فِي إِدَاوَتِكَ " . فَقُلْتُ نَبِيذٌ . فَقَالَ " تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ " . قَالَ فَتَوَضَّأَ مِنْهُ . قَالَ أَبُو عِيسَى وَإِنَّمَا رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي زَيْدٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَأَبُو زَيْدٍ رَجُلٌ مَجْهُولٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ لاَ يُعْرَفُ لَهُ رِوَايَةٌ غَيْرُ هَذَا الْحَدِيثِ . وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ الْوُضُوءَ بِالنَّبِيذِ مِنْهُمْ سُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُهُ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ يُتَوَضَّأُ بِالنَّبِيذِ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ إِسْحَاقُ إِنِ ابْتُلِيَ رَجُلٌ بِهَذَا فَتَوَضَّأَ بِالنَّبِيذِ وَتَيَمَّمَ أَحَبُّ إِلَىَّ . قَالَ أَبُو عِيسَى وَقَوْلُ مَنْ يَقُولُ لاَ يُتَوَضَّأُ بِالنَّبِيذِ أَقْرَبُ إِلَى الْكِتَابِ وَأَشْبَهُ لأَنَّ اللَّهَ تَعَالَى قَالَ: "فإِن لَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا ".

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ আবু যায়েদ-আব্দুল্লাহ নবী (ﷺ) সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। এই আবু যায়েদ হাদিসবেত্তাদের নিকট মাজহুল বা অজ্ঞাত। এই হাদিসটি ছাড়া আর কোন রিওয়ায়াত তার আছে বলে আমরা জানি না। আলিমদের কেউ কেউ নবীয দিয়ে অযু করার অনুমতি আছে বলে মনে করেন। সুফিয়ান প্রমুখের মতও তা-ই। আলিমদের অপর একদল বলেন নবীয দিয়ে অযু করা যাবে না। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ) ও এই মত ব্যক্ত করেছেন। ইসহাক (রাহঃ) বলেনঃ আমার নিকট অধিক পছন্দের হল, কোন ব্যাক্তি যদি এই পরিস্থিতির সম্মুখীন হয় যে, নবীয ছাড়া তার নিকট অন্য কোন পনি নাই তাহলে সে নবীয দিয়ে অযুও করবে এবং তায়াম্মুমও করবে। ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ যারা বলেন নবীয দিয়ে অযু হবে না তাদের কথা কুরআনের অধিকতর নিকটবর্তী ও সামঞ্জস্যপূর্ণ। কেননা আল্লাহ্ তা‘আলা ইরশাদ করেছেনঃ فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا ‘‘পানি না পেলে পবিত্র মাটির তায়াম্মুম করবে।’’