আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৯৮
আন্তর্জাতিক নং: ৯৮
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
চামড়ার মোযার উপরিভাগ মাসহে করা।
৯৮. আলী ইবনে হুজরী (রাহঃ) .... মুগীরা ইবনে শুবা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আমি নবী (ﷺ) কে মোযার উপরিভাগে মাসাহ করতে দেখেছি।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ ظَاهِرِهِمَا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ عَلَى ظَاهِرِهِمَا . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْمُغِيرَةِ حَدِيثٌ حَسَنٌ وَهُوَ حَدِيثُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي الزِّنَادِ عَنْ أَبِيهِ عَنْ عُرْوَةَ عَنِ الْمُغِيرَةِ وَلاَ نَعْلَمُ أَحَدًا يَذْكُرُ عَنْ عُرْوَةَ عَنِ الْمُغِيرَةِ " عَلَى ظَاهِرِهِمَا " . غَيْرَهُ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَأَحْمَدُ . قَالَ مُحَمَّدٌ وَكَانَ مَالِكُ بْنُ أَنَسٍ يُشِيرُ بِعَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي الزِّنَادِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ মুগীরা বর্ণিত এই হাদিসটি হাসান। এটি আবুয যিনাদ-উরওয়া-মুগীরা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আবদুর রহমান ইবনে আবিয্-যিনাদের রিওয়ায়াত। উরওয়া-মুগীরা সূত্রে আবদুর রহমান ব্যতীত আর কেউ ‘‘মোযার উপরীভাগ’’ এর কথা রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নাই। একধিক আলিমদের অভিমত এ-ই। সুফিয়ান ছাওরী এবং আহমদ (রাহঃ) ও এই মত পোষণ করেন। ইমাম মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) বলেনঃ ইমাম মালিক আবদুর রহমান ইবনে আবিয্-যিনাদ্ (রাহঃ) কে দুর্বল বলে ইঙ্গিত করতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান