আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১০৯
আন্তর্জাতিক নং: ১০৯
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
স্বামী-স্ত্রীর খাতনা স্থান পরস্পর মিলিত হলে গোসল ফরয।
১০৯. হান্নাদ (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) ইরশাদ করেছেন পরস্পরের খাতনার স্থানটুকু অতিক্রম হলেই গোসল ফরয হয়।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ إِذَا الْتَقَى الْخِتَانَانِ وَجَبَ الْغُسْلُ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ وَجَبَ الْغُسْلُ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ وَجْهٍ " إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ " . وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ وَعَائِشَةُ وَالْفُقَهَاءِ مِنَ التَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ مِثْلِ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ قَالُوا إِذَا الْتَقَى الْخِتَانَانِ وَجَبَ الْغُسْلُ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ। একাধিক সূত্রে আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই রূপ বর্ণিত আছে যে, পরস্পরের খাতনার স্থানটুকু অতিক্রম হলেই গোসল ফরয হয়। আবু বকর, উমর, উছমান, আলী, আয়িশা রাদিয়াল্লাহু আনহা সহ অধিকাংশ ফকীহ সাহাবী, তাবিঈ এবং তৎপরবর্তী আলিম ও ফকীহ যথা (ইমাম আবু হানীফা), সুফিয়ান ছাওরী, শাফিঈ, আহমদ ও ইসহাকের অভিমত এ-ই। তারা বলেন পরস্পরে খাতনার স্থান অতিক্রম হলেই গোসল ফরয হয়।[১]


[১] ইসলামের শুরুতে বিধান ছিল যে কেবল মাত্র জননেন্দ্রিয় প্রবিষ্ট করার মাধ্যমে গোসল ফরয হবে না। বরং গোসল ফরয হওয়ার জন্য শর্ত ছিল বীর্যস্খলন। পরে এই বিধান রহিত করে বলা হয় যে, গোসল ফরয হওয়ার জন্য বীর্যস্খলন জরুরী নয়; পরস্পরের খাতনার স্থানটুকু অতিক্রম হলেই গোসল করতে হবে