আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১২৭
আন্তর্জাতিক নং: ১২৭
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
ইস্তিহাযা আক্রান্ত মহিলার প্রত্যেক নামাযের জন্য উযু করা।
১২৭. আলী ইবনে হুজরের বরাতেও অনুরূপ মর্মে এই হাদীসটি বর্ণিত আছে।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ أَنَّ الْمُسْتَحَاضَةَ تَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شَرِيكٌ، نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ قَدْ تَفَرَّدَ بِهِ شَرِيكٌ عَنْ أَبِي الْيَقْظَانِ . قَالَ وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقُلْتُ عَدِيُّ بْنُ ثَابِتٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ جَدُّ عَدِيٍّ مَا اسْمُهُ فَلَمْ يَعْرِفْ مُحَمَّدٌ اسْمَهُ وَذَكَرْتُ لِمُحَمَّدٍ قَوْلَ يَحْيَى بْنِ مَعِينٍ أَنَّ اسْمَهُ دِينَارٌ فَلَمْ يَعْبَأْ بِهِ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ فِي الْمُسْتَحَاضَةِ إِنِ اغْتَسَلَتْ لِكُلِّ صَلاَةٍ هُوَ أَحْوَطُ لَهَا وَإِنْ تَوَضَّأَتْ لِكُلِّ صَلاَةٍ أَجْزَأَهَا وَإِنْ جَمَعَتْ بَيْنَ الصَّلاَتَيْنِ بِغُسْلٍ وَاحِدٍ أَجْزَأَهَا .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ আবুল ইয়াকযানের সূত্রে কেবলমাত্র শরীকই এই হাদিসটি বর্ণনা করেছেন। মুহাম্মাদ আল-বুখারীকে এই হাদিসটি প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলাম যে, আদী ইবনে ছাবিতের পিতামহের নাম কি? তিনি তার নাম জানেন না। আমি বললামঃ ইয়াহইয়া ইবনে মা‘ঈন বলেছেন, তার নাম হল দীনার। কিন্তু মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) এইদিকে দৃষ্টিপাত করলেন না। ইমাম আহমদ ও ইসহাক বলেছেনঃ মুস্তাহাযা মহিলা যদি প্রত্যেক নামাযের জন্য গোসল করে নেয় তবে সেটি হবে তার জন্য সতর্কতামূলক পন্থা। তবে প্রত্যেক নামাযের জন্য অযু করে নিলে তার জন্য যথেষ্ট হবে। দুই নামাযের জন্য যদি একবার গোসল করে তবে তাও যথেষ্ট হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান