আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৩
আন্তর্জাতিক নং: ২৩৩
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
দুই ব্যক্তি সহ নামায আদায় করা।
২৩৩. বুনদার মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) আমাদের নির্দেশ দিয়েছেন যে, আমরা যদি তিনজন হই তবে নামাযের সময় একজনকে যেন (ইমামতের জন্য) সামনে দাঁড় করিয়ে নেই।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُصَلِّي مَعَ الرَّجُلَيْنِ
حَدَّثَنَا بُنْدَارٌ، مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، قَالَ أَنْبَأَنَا إِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كُنَّا ثَلاَثَةً أَنْ يَتَقَدَّمَنَا أَحَدُنَا . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَجَابِرٍ وَأَنَسِ بْنِ مَالِكٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا كَانُوا ثَلاَثَةً قَامَ رَجُلاَنِ خَلْفَ الإِمَامِ . وَرُوِيَ عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّهُ صَلَّى بِعَلْقَمَةَ وَالأَسْوَدِ فَأَقَامَ أَحَدَهُمَا عَنْ يَمِينِهِ وَالآخَرَ عَنْ يَسَارِهِ وَرَوَاهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ النَّاسِ فِي إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ الْمَكِّيِّ مِنْ قِبَلِ حِفْظِهِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে ইবনে মাসঊদ, জাবির ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও গরীব। আলিম ও ফকীহগণ এর মর্মানুসারে আমল করেছেন। তাঁরা বলেন, মুসুল্লি যদি তিনজন হয় তবে দুইজন ইমামের পিছনে দাঁড়াবে। ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি একবার আলকামা ও আসওয়াদ (রাহঃ) কে নিয়ে জামাআত করছিলেন। তখন তিনি তাদের একজনকে ডান পাশে এবং অপর জনকে বাম পাশে দাঁড় করিয়েছিলেন। রাসূল(ﷺ)ও এমন করেছিলে বলে তিনি বলেছিলেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটির অন্যতম রাবী ইসমাঈল ইবনে মুসলিম আল মক্কীর স্মরণশক্তির বিষয়ে হাদিসবেত্তাগণের কেউ কেউ সমালোচনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান