আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৬
আন্তর্জাতিক নং: ২৪৬
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
নামাযে আলহামদু লিল্লাহি রাব্বিল ’আলামীন - এর মাধ্যমে কিরাআত শুরু করা।
২৪৬. কুতায়বা (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) আবু বকর, উমর, উছমান (রাযিঃ) সকলেই আল -হামদুলিল্লাহি রাব্বিল আলামীন থেকে কিরাআত শুরু করতেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي افْتِتَاحِ الْقِرَاءَةِ بِـ (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ )
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِـ (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ كَانُوا يَسْتَفْتِحُونَ الْقِرَاءَةَ بِـ (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) . قَالَ الشَّافِعِيُّ إِنَّمَا مَعْنَى هَذَا الْحَدِيثِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ كَانُوا يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِـ (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) مَعْنَاهُ أَنَّهُمْ كَانُوا يَبْدَءُونَ بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ قَبْلَ السُّورَةِ وَلَيْسَ مَعْنَاهُ أَنَّهُمْ كَانُوا لاَ يَقْرَءُونَ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) . وَكَانَ الشَّافِعِيُّ يَرَى أَنْ يُبْدَأَ بِـ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) وَأَنْ يُجْهَرَ بِهَا إِذَا جُهِرَ بِالْقِرَاءَةِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ। সাহাবী, তাবিঈ ও পরবর্তীযুগের আলিমগণ অনুরূপ আমল করেছেন। তাঁরা আলহামদু লিল্লাহি রাব্বিল আলমীন থেকে কিরা’আত শুরু করতেন। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন রাসূল (ﷺ) আবু বকর, উমর, উছমান রাদিয়াল্লাহু আনহুম আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন এর মাধ্যমে কিরাআত শুরু করতেন এই হাদিসটির মর্ম হল যে, তাঁরা সূরা পাঠের পূর্বেই সূরা ফাতিহা পড়তেন। এ কথা নয় যে, তাঁর বিসমিল্লাহির রাহমানির রাহীম পাঠ করতেন না। ইমাম শাফিঈ (রাহঃ) মনে করেন যে, নামায বিসমিল্লাহির রাহমানির রাহীম পাঠের মাধ্যমে শুরু করতে হবে এবং কিরাআত জোরে পাঠ করা হলে বিসমিল্লাহির রাহমানির রাহীম ও জোরে পাঠ করতে হবে।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)