আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪৯
আন্তর্জাতিক নং: ২৪৯
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
আমীন বলা।
আবু ঈসা বলেনঃ আবু বাকর মুহাম্মাদ ইবনে আবান, তিনি আব্দুল্লাহ ইবনে নুমাইর হতে, তিনি ’আলা ইবনে সালিহ আল-আসাদী হতে। তিনি সালামাহ ইবনে কুহাইল হতে তিনি হুজর ইবনে আনবাস হতে, তিনি ওয়াইল ইবনে হুজর হতে তিনি নবী (ﷺ) হতে সালামা ইবনে কুহাইলের থেকে সুফিয়ানের হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي التَّأْمِينِ
قَالَ أَبُو عِيسَى حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ صَالِحٍ الأَسَدِيُّ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ حُجْرِ بْنِ عَنْبَسٍ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ سُفْيَانَ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ মুহাম্মাদ আল বুখারী (রাহঃ) কে বলতে শুনেছি যে, এই বিষয়ে সুফিয়ান (রাহঃ) বর্ণিত রিওয়ায়াতটি শু’বার রিওয়ায়াতটি (থেকে অধিকতর সহীহ। শু’বা এই রিওয়ায়াতটির একধিক স্থানে ভুল করেছেন।
(ক) তিনি সনদে হুজর আবুল আম্বাস এর কথা বলেছেন অথচ তিনি হলেন হুজর ইবনুল আম্বাস, তাঁর উপনাম হল আবুস সাকান;
(খ) আলকামা ইবনে ওয়াইলেন নাম অতিরিক্ত উল্লেখ করেছেন অথচ এই সনদে আলকামার উল্লেখ হবে না; প্রকৃত সনদটি হল, হুজর ইবনে আম্বাস-ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু।
(গ) তাঁর বর্ণনায় আছে। خفض بها صوته রাসূল (ﷺ) নিম্নস্বরে আমীন পাঠ করেছেন অথচ প্রকৃত কথা হল مد بها صوته তিনি উচ্চস্বরে তা পাঠ করেছেন।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আমি ইমাম আবু যুরআকেও এই হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন সুফিয়ানের রিওয়ায়াতটই অধিক সহীহ। আলা ইবনে সালিহ আল আসা’দীও সালামা ইবনে কুহায়লেন সূত্রে এই হাদিসটি সুফিয়ানের অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ মুহাম্মাদ ইবনে আবান আব্দুল্লাহ ইবনে নুমাইর আলা ইবনে সালিহ আল আসা’দী ইবনে কুহায়ল হুজর ইবনে আম্বাস ওয়াইল ইবনে হুজর সূত্রে সুফিয়ানের অনুরূপ এই হাদিসটি বর্ণনা করেছেন।

হাদীসের ব্যাখ্যা:
২৫০ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
বর্ণনাকারী: