আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ২৫৯
আন্তর্জাতিক নং: ২৫৯
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
রুকুতে হাঁটুদ্বয়ে হাত রাখা।
২৫৯. সা’দ ইবনে আবী ওয়াক্কাস (রাযিঃ) বলেন, আমরা পূর্বে রুকূর মাঝে এইরূপ করতাম। পরে আমাদেরকে তা থেকে নিষেধ করে দেওয়া হয় এবং হাঁটুতে হাত রাখতে নির্দেশ দেওয়া হয়। কুতায়বা (রাহঃ) সা’দ ইবনে আবী ওয়াক্কাস (রাযিঃ) থেকে উক্ত রিওয়ায়াতটি বর্ণনা করেছেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي وَضْعِ الْيَدَيْنِ عَلَى الرُّكْبَتَيْنِ فِي الرُّكُوعِ
قَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ كُنَّا نَفْعَلُ ذَلِكَ فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ الأَكُفَّ عَلَى الرُّكَبِ . قَالَ حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي يَعْفُورٍ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ سَعْدٍ بِهَذَا . وَأَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ الْمُنْذِرِ . وَأَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ اسْمُهُ مَالِكُ بْنُ رَبِيعَةَ . وَأَبُو حَصِينٍ اسْمُهُ عُثْمَانُ بْنُ عَاصِمٍ الأَسَدِيُّ . وَأَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ حَبِيبٍ . وَأَبُو يَعْفُورٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُبَيْدِ بْنِ نِسْطَاسٍ . وَأَبُو يَعْفُورٍ الْعَبْدِيُّ اسْمُهُ وَاقِدٌ وَيُقَالُ وَقْدَانُ وَهُوَ الَّذِي رَوَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى . وَكِلاَهُمَا مِنْ أَهْلِ الْكُوفَةِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

হুমায়দ আস সাঈদীর নাম হল আবদুর রহমান ইবনে সা’দত ইবনুল মুনযির। আবু উসায়দ আস সাঈদীর নাম হল মালিম ইবনে রাবীআ। আবু হাসীনের নাম হল উছামন ইবনে আসিম আল আসা’দী। আবু আবদির রাহমান আস সুলামীর নাম হল আব্দুল্লাহ ইবনে হাবীব। আবু ইয়াফূরের নাম হল আবদুর রাহমান ইবনে উবাইদ ইবনে নিসতাস। আবু ইয়াফূর আল-আবদীর নাম হল ওয়াকীদ, মতান্তরে ওয়াকদান। তিনি আবদুর রাহমান ইবনে আবী আওফা থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। উভয় আবু ইয়াফূর ছিলেন কূফার বাসিন্দা।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
জামে' তিরমিযী - হাদীস নং ২৫৯ | মুসলিম বাংলা