আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ২৭৪
আন্তর্জাতিক নং: ২৭৪
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
সিজদার সময় দুই হাত পার্শ্বদেশ থেকে সরিয়ে রাখা।
২৭৪. আবু কুরায়ব (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আকরাম আল খুযাঈ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি আমার পিতার সঙ্গে আরাফার নামিরা ময়দানের একটি প্রশস্ত উপত্যকায় ছিলাম। এমন সময় একটি ছোট দল এদিক দিয়ে অতিক্রম করে গেল। তখন দেখলাম রাসূল (ﷺ) দাড়িয়ে সালাম আদায় করছেন। সিজাদার সময় তাঁর বগলেন নীচ এর শুভ্রতা আমি দেখতে পাচ্ছিলাম।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي التَّجَافِي فِي السُّجُودِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَقْرَمِ الْخُزَاعِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ أَبِي بِالْقَاعِ مِنْ نَمِرَةَ فَمَرَّتْ رَكَبَةٌ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يُصَلِّي . قَالَ فَكُنْتُ أَنْظُرُ إِلَى عُفْرَتَىْ إِبْطَيْهِ إِذَا سَجَدَ أَىْ بَيَاضِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَابْنِ بُحَيْنَةَ وَجَابِرٍ وَأَحْمَرَ بْنِ جَزْءٍ وَمَيْمُونَةَ وَأَبِي حُمَيْدٍ وَأَبِي مَسْعُودٍ وَأَبِي أُسَيْدٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَمُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ وَالْبَرَاءِ بْنِ عَازِبٍ وَعَدِيِّ بْنِ عَمِيرَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى وَأَحْمَرُ بْنُ جَزْءٍ هَذَا رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم لَهُ حَدِيثٌ وَاحِدٌ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ أَقْرَمَ حَدِيثٌ حَسَنٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ دَاوُدَ بْنِ قَيْسٍ وَلاَ نَعْرِفُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَقْرَمَ الْخُزَاعِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ هَذَا الْحَدِيثِ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ وَعَبْدُ اللَّهِ بْنُ أَقْرَمَ الْخُزَاعِيُّ إِنَّمَا لَهُ هَذَا الْحَدِيثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَعَبْدُ اللَّهِ بْنُ أَرْقَمَ الزُّهْرِيُّ صَاحِبُ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَهُوَ كَاتِبُ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে ইবনে আব্বাস, ইবনে বুহায়রা, জবির, আহমার ইবনে জায, মায়মূনা, আবু হুমায়দ, আবু মাসঊদ, আবু উসায়দ, সাহল ইবনে সা’দ, মুহাম্মাদ ইবনে মাসলামা, বারা ইবনে আযিব, আদী ইবনে আমীর ও আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদিস বর্ণিত আছে।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আহমার ইবনে জায রাসূল এর একজন সাহাবী; তাঁর থেকে একটি হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আব্দুল্লাহ ইবনে আকরাম (রাহঃ) বর্ণিত হাদীছটি হাসান। দাউদ ইবনে কায়স (রাহঃ) এর সূত্র ছাড়া অন্য কোন সনদে একটি রিওয়ায়াত আছে বলে আমাদের জানা নেই। আব্দুল্লাহ ইবনে আকরামের বরাতে রাসূল (ﷺ) থেকে অন্য কোন হাদিস বর্ণিত আছে বলেও আমাদের জানা নেই। অধিকাংশ আলিম এই হাদিস অনুসারে আমল করেছেন। আব্দুল্লাহ ইবনে আকরাম খুযাঈ থেকে এই একটি হাদিসই বর্ণিত আছে। আর আব্দুল্লাহ ইবনে আকরাম আয যুহরী ছিলেন রাসূল (ﷺ) এর একজন সাহাবী এবং আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু এর লিপিকার।
tahqiqতাহকীক:তাহকীক চলমান