আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ৩১৭
আন্তর্জাতিক নং: ৩১৭
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
কবরস্থান এবং গোসলখানা ব্যতীত সারা যমীনই মসজিদ।
৩১৭. ইবনে আবী উমর ও আবু আম্মার আল-হুসাইন ইবনে হুরায়স আল মারওয়াযী (রাহঃ) .... আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ কবরস্থান ও গোসলখানা ব্যতীত সারা যমীনই মসজিদ।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ أَنَّ الأَرْضَ كُلَّهَا مَسْجِدٌ إِلاَّ الْمَقْبُرَةَ وَالْحَمَّامَ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَأَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ الْمَرْوَزِيُّ قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلاَّ الْمَقْبُرَةَ وَالْحَمَّامَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي هُرَيْرَةَ وَجَابِرٍ وَابْنِ عَبَّاسٍ وَحُذَيْفَةَ وَأَنَسٍ وَأَبِي أُمَامَةَ وَأَبِي ذَرٍّ قَالُوا إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " جُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ قَدْ رُوِيَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُحَمَّدٍ رِوَايَتَيْنِ مِنْهُمْ مَنْ ذَكَرَهُ عَنْ أَبِي سَعِيدٍ وَمِنْهُمْ مَنْ لَمْ يَذْكُرْهُ . وَهَذَا حَدِيثٌ فِيهِ اضْطِرَابٌ . رَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلٌ . وَرَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ قَالَ وَكَانَ عَامَّةُ رِوَايَتِهِ عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَكَأَنَّ رِوَايَةَ الثَّوْرِيِّ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَثْبَتُ وَأَصَحُّ مُرْسَلاً .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে আলী, আব্দুল্লাহ ইবনে আমর, আবু হুরায়রা, জাবির, ইবনে আব্বাস, হুজায়ফা, আনাস, আবু উমামা ও আবু যর্ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। তাঁরা বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেছেনঃ আল্লাহ তা’আলা আমার জন্য সারা যমীনই মসজিদ ও তাহারাতের উপর হিসেবে নির্ধারণ করেছেন। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি আব্দুল আযীয ইবনে মুহাম্মাদের সনদে দুইভাবে বর্ণিত আছে। কোন কোন রাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু-এর নাম উল্লেখ করেছেন আর কোন কোন রাবী তা করেননি। এই হাদীসটিতে ইখতিরাব বিদ্যমান।

সুফিয়ান সাওরী এই হাদীসটিকে আমর ইবনে ইয়াহইয়া-তৎপিতা ইয়াহইয়া সূত্রে (মুরসাল হিসেবে) বর্ণনা করেছেন। আর হাম্মাদ ইবনে সালামা এটিকে আমর ইবনে ইয়াহইয়া-তৎপিতা ইয়াহইয়া-আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে (মুত্তাসিলরূপে) বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ)-ও এটিকে আমর ইবনে ইয়াহইয়া-তৎপিতা ইয়াহইয়া সূত্রে (মুরসালরূপে) বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ সাধারণত মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) এই সূত্রে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে মুত্তাসিলরূপে হাদীস বর্ণনা করে থাকেন। কিন্তু বক্ষ্যমান বিষয় সংক্রান্ত হাদীসটিতে তিনি আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু-এর উল্লেখ করেন নাই। এতে বুঝা যায়, আমর ইবনে ইয়াহইয়া তৎপিতা ইয়াহইয়া সূত্রে মুরসালরূপে বর্ণিত সুফিয়ান সাওরীর রিওয়ায়াতটি অধিতর সঠিক ও বিশুদ্ধ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩১৭ | মুসলিম বাংলা