আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ৩২১
আন্তর্জাতিক নং: ৩২১
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
মসজিদে নিদ্রা যাওয়া।
৩২১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূল (ﷺ)-এর যুগে আমরা মসজিদে ঘুমাতাম। আর তখন আমরা ছিলাম তরুণ বয়সের।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي النَّوْمِ فِي الْمَسْجِدِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنَّا نَنَامُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ وَنَحْنُ شَبَابٌ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَخَّصَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ فِي النَّوْمِ فِي الْمَسْجِدِ . قَالَ ابْنُ عَبَّاسٍ لاَ يَتَّخِذُهُ مَبِيتًا وَلاَ مَقِيلاً . وَقَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ ذَهَبُوا إِلَى قَوْلِ ابْنِ عَبَّاسٍ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণের একদল মসজিদে ঘুমানোর অনুমতি দিয়েছেন। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ মসজিদকে শয়ন ও দিবা-নিদ্রার স্থান বানানো যাবে না। আলিমগণের একদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর এই মত গ্রহণ করেছেন।