আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৫১
আন্তর্জাতিক নং: ৩৫১
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
সওয়ারীর উপরে যেদিকে তা ফিরে সেদিকে ফিরে নামায আদায় করা।
৩৫১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ রাসূল (ﷺ) আমাকে একটি কাজে পাঠিয়েছিলেন। ফিরে এসে দেখি তিনি তাঁর সওয়ারীর উপর পূর্বদিকে ফিরে নামায আদায় করছেন। তিনি সিজদার সময় রুকূ অপেক্ষা বেশী ঝুঁকছিলেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ عَلَى الدَّابَّةِ حَيْثُمَا تَوَجَّهَتْ بِهِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَيَحْيَى بْنُ آدَمَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَاجَةٍ فَجِئْتُ وَهُوَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ نَحْوَ الْمَشْرِقِ وَالسُّجُودُ أَخْفَضُ مِنَ الرُّكُوعِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَابْنِ عُمَرَ وَأَبِي سَعِيدٍ وَعَامِرِ بْنِ رَبِيعَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَابِرٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ لاَ نَعْلَمُ بَيْنَهُمُ اخْتِلاَفًا . لاَ يَرَوْنَ بَأْسًا أَنْ يُصَلِّيَ الرَّجُلُ عَلَى رَاحِلَتِهِ تَطَوُّعًا حَيْثُمَا كَانَ وَجْهُهُ إِلَى الْقِبْلَةِ أَوْ غَيْرِهَا .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে আনাস, ইবনে উমর, আবু সাঈদ ও আমির ইবনে রাবীআ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এটি একাধিক সূত্রে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। সাধারণভাবে আলিম ও ফকীহগণ এই হাদীস অনুসারেই আমল করেছেন। এই বিষয়ে তাঁদের মাঝে কোন মতবিরোধ নেই। সওয়ারীর উপর নফল নামায কিবলা বা অন্য কোনদিকে ফিরে আদায় করায় কোন ক্রটি আছে বলে তাঁরা মনে করেন না।