আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৮১
আন্তর্জাতিক নং: ৩৮১
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
নামাযে ফুঁ দেওয়া মাকরূহ।
৩৮১. আহমদ ইবনে মানী (রাহঃ) ...... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আফলাহ নামের আমাদের একটি গোলাম ছিল। একদিন তাকে রাসূল (ﷺ) নামাযে ফুঁ দিতে দেখে বললেনঃ হে আফলাহ! তোমার মূখে মাটি পড়ুক।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ النَّفْخِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، أَخْبَرَنَا مَيْمُونٌ أَبُو حَمْزَةَ، عَنْ أَبِي صَالِحٍ، مَوْلَى طَلْحَةَ عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم غُلاَمًا لَنَا يُقَالُ لَهُ أَفْلَحُ إِذَا سَجَدَ نَفَخَ فَقَالَ " يَا أَفْلَحُ تَرِّبْ وَجْهَكَ " . قَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ وَكَرِهَ عَبَّادُ بْنُ الْعَوَّامِ النَّفْخَ فِي الصَّلاَةِ وَقَالَ إِنْ نَفَخَ لَمْ يَقْطَعْ صَلاَتَهُ . قَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ وَبِهِ نَأْخُذُ . قَالَ أَبُو عِيسَى وَرَوَى بَعْضُهُمْ عَنْ أَبِي حَمْزَةَ هَذَا الْحَدِيثَ وَقَالَ مَوْلًى لَنَا يُقَالُ لَهُ رَبَاحٌ .
হাদীসের তাখরীজ (সূত্র):
আমহদ ইবনে মানী (রাহঃ) বলেনঃ আব্বাদ ইবনুল আওয়াম নামাযে ফুঁ দেওয়া মাকরূহ বলেছেন। তিনি বলেনঃ কেউ যদি ফুঁ দেয়, তবে এতে তার নামায নষ্ট হয়ে যাবে না। আহমদ ইবনে মানী বলেনঃ আমরা এই অভিমতটিই গ্রহণ করেছি। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু হামযার সূত্রে কোন কোন রাবী এই হাদীসটি বর্ণনা করতে যেয়ে غُلَامًا لَنَا يُقَالُ لَهُ أَفْلَحُ এর স্থলে مَوْلًى لَنَا يُقَالُ لَهُ رَبَاحٌ (রাবাহ নামক আমাদের এক আযাদ ক্রীতদাস) এই কথা উল্লেখ করেছেন।