আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ৪১৯
আন্তর্জাতিক নং: ৪১৯
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
সুবহে সাদিকের পর ফজরের দু’রাকআত (সুন্নত) ব্যতীত অন্য কোন (নফল) নামায নেই।
৪১৯. আহমদ ইবনে আব্দা আয্-যাবরী (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ সুবহে সা’দিকের পর দু’সিজদা (দু’রাকআত সুন্নত) ব্যতীত কোন নামায নেই। হাদীসটির র্মম হলো, সুবহে সা’দিকের পর দু’রাকআত সুন্নত ব্যতীত (নফল) কোন নামায নাই।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ " لاَ صَلاَةَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ إِلاَّ رَكْعَتَيْنِ "
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ قُدَامَةَ بْنِ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ الْحُصَيْنِ، عَنْ أَبِي عَلْقَمَةَ، عَنْ يَسَارٍ، مَوْلَى ابْنِ عُمَرَ عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ صَلاَةَ بَعْدَ الْفَجْرِ إِلاَّ سَجْدَتَيْنِ " . وَمَعْنَى هَذَا الْحَدِيثِ إِنَّمَا يَقُولُ لاَ صَلاَةَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ إِلاَّ رَكْعَتَىِ الْفَجْرِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَحَفْصَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ قُدَامَةَ بْنِ مُوسَى وَرَوَى عَنْهُ غَيْرُ وَاحِدٍ . وَهُوَ مَا اجْتَمَعَ عَلَيْهِ أَهْلُ الْعِلْمِ كَرِهُوا أَنْ يُصَلِّيَ الرَّجُلُ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ إِلاَّ رَكْعَتَىِ الْفَجْرِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর ও হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি গারীব। কুদামা ইবনে মূসা-এর সূত্র ব্যতীত এটির রিওয়ায়াত আছে বলে আমরা জানি না। তবে তার সনদে একাধিক রাবী এটি বর্ণনা করেছেন। আলিমগণ এই বিষয়ে সকলেই একমত। ফজরের দু’রাকআত সুন্নাত ছাড়া সুবহে সা’দিকের পর অন্য নামায আদায় করা মাকরূহ বলে তারা মত প্রকাশ করেছেন।