আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ৪২১
আন্তর্জাতিক নং: ৪২১
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
যখন নামাযের ইকামত হয়ে যাবে তখন ফরয নামায ছাড়া নামায নাই।
৪২১. আহমদ ইবনে মানী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ যখন নামাযের ইকামত হয়ে যায় তখন ফরয নামায ছাড়া অন্য কোন নামায নাই।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ "
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ بُحَيْنَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ وَابْنِ عَبَّاسٍ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ . وَهَكَذَا رَوَى أَيُّوبُ وَوَرْقَاءُ بْنُ عُمَرَ وَزِيَادُ بْنُ سَعْدٍ وَإِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ وَمُحَمَّدُ بْنُ جُحَادَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَى حَمَّادُ بْنُ زَيْدٍ وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ فَلَمْ يَرْفَعَاهُ . وَالْحَدِيثُ الْمَرْفُوعُ أَصَحُّ عِنْدَنَا . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ أَنْ لاَ يُصَلِّيَ الرَّجُلُ إِلاَّ الْمَكْتُوبَةَ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ رَوَاهُ عَيَّاشُ بْنُ عَبَّاسٍ الْقِتْبَانِيُّ الْمِصْرِيُّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে ইবনে বুহায়না, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে সারজিস, ইবনে আব্বাস এবং আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আইয়্যূব, ওয়ারকা ইবনে উমর, যিয়াদ ইবনে সা’দ, ইসমাঈল ইবনে মুসলিম এবং মুহাম্মাদ ইবনে জুনাদা ও আমর ইবনে দীনার (রাহঃ) আতা ইবনে ইয়াসার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূল (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

হাম্মাদ ইবনে যায়েদ ও সুফিয়ান ইবনে উয়াইনা (রাহঃ)-ও আমর ইবনে দীনার (রাহঃ) থেকে একটি রিওয়ায়াত করেছেন। কিন্তু তারা এটি মারফূ হিসাবে রিওয়ায়াত করেননি। তবে মারফূ হিসাবে বর্ণিত রিওয়ায়াতটাই আমাদের মতে অধিক সহীহ। সাহাবী এবং অন্যান্য আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন যে, যখন নামাযের ইকামত হয়ে যায় তখন কেউ ফরয ব্যতীত কোন নামায আদায় করবে না। সুফিয়ান সাওরী, ইবনে মুবারক, শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত ও এ-ই। এই হাদীসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূল (ﷺ) থেকে অন্য সনদে ও বর্ণিত আছে। আয়্যাশ ইবনে আব্বাস আল-কিতয়ানী আল-মিসরী (রাহঃ)-ও আবু সালামা সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদীস বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)