আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ৪২৯
আন্তর্জাতিক নং: ৪২৯
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
আসরের পূর্বে চার রাকআত ।
৪২৯. বুনদার মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ রাসূল (ﷺ) আসরের পূর্বে চার রাকআত (সুন্নত) আদায় করতেন। মাঝে (তাশাহহুদ পাঠকালে) আল্লাহর মুকাররাব ফিরিশতা ও তাঁদের অনুসারী মুসলিম ও মুমিনদের উপর সালাম পেশ করতেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الأَرْبَعِ قَبْلَ الْعَصْرِ
حَدَّثَنَا بُنْدَارٌ، مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ، هُوَ الْعَقَدِيُّ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ الْعَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى الْمَلاَئِكَةِ الْمُقَرَّبِينَ وَمَنْ تَبِعَهُمْ مِنَ الْمُسْلِمِينَ وَالْمُؤْمِنِينَ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ . وَاخْتَارَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَنْ لاَ يُفْصَلَ فِي الأَرْبَعِ قَبْلَ الْعَصْرِ وَاحْتَجَّ بِهَذَا الْحَدِيثِ . وَقَالَ إِسْحَاقُ وَمَعْنَى أَنَّهُ يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ يَعْنِي التَّشَهُّدَ . وَرَأَى الشَّافِعِيُّ وَأَحْمَدُ صَلاَةَ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى يَخْتَارَانِ الْفَصْلَ فِي الأَرْبَعِ قَبْلَ الْعَصْرِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে ইবনে উমর ও আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) আসরের পূর্বে চার রাকআত (সুন্নাত দু’রাকআত করে) আলাদা আলাদা না করার বিষয়টিকে গ্রহণ করেছেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি প্রমাণ হিসাবে পেশ করেন। এই হাদীসে উলেস্নখিত ‘‘সালাম দ্বারা এর মাঝে ব্যবধান করতেন’’ কথাটির মর্ম হল তিনি দু’রাকআত-এর মাঝে তাশাহ্হুদ পাঠ করতেন। ইমাম শাফিঈ ও আহমদ (রাহঃ)-এর অভিমত হ’ল, রাত ও দিনের (নফল) নামায হবে দুই-দুই রাকআত করে। সুতরাং তারা আসরের পূর্বেও এই ক্ষেত্রে দু’রাকআত করে আলাদা আলাদা আদায় করা পছন্দ করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান