আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩. বিতর নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৭৭
আন্তর্জাতিক নং: ৪৭৭
বিতর নামাযের অধ্যায়
দ্বিপ্রহরের নামায।
৪৭৭. যিয়াদ ইবনে আইয়ুব আল-বাগদাদী (রাহঃ) ...... আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূল (ﷺ) এমনভাবে সালাতুয-যুহা আদায় করতেন যে, আমরা বলতামঃ তিনি হয়ত আর পরিত্যাগ করবেন না। আবার যখন তা আদায় করা থেকে বিরত থাকতেন তখন আমরা বলতাম যে, হয়ত তিনি আর তা আদায় করবেন না।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-গারীব।
أبواب الوتر
باب مَا جَاءَ فِي صَلاَةِ الضُّحَى
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، عَنْ فُضَيْلِ بْنِ مَرْزُوقٍ، عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ كَانَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الضُّحَى حَتَّى نَقُولَ لاَ يَدَعُ وَيَدَعُهَا حَتَّى نَقُولَ لاَ يُصَلِّي . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

হাদীসের ব্যাখ্যা:

হযরত আয়েশা (রা) একস্থানে রাসূলুল্লাহ ﷺ-এর চাশতের সালাত আদায় না করার কারণ উল্লেখ করে বলেছেন: রাসূলুল্লাহ ﷺ কখনো কখনো তাঁর প্রিয় আমলসমূহ বর্জন করতেন, কারণ তাঁর আশংকা ছিল যে, তাঁর ধারাবাহিকতা দেখে পাছে মুসলমানরাও বাধ্যতামূলকভাবে তা অনুসরণ করে এবং তা ফরয না হয়ে পড়ে।"

মোদ্দাকথা, ইশরাক ও চাশতের সালাত কখনো কখনো তিনি বিশেষ কারণে ছেড়ে দিতেন এবং এরূপ উদ্দেশ্যে বর্জনকারীকে বর্জনকালীন সময়ের আমলের সাওয়াবও দেওয়া হয়। বলাবাহুল্য, এই বিবেচনার বিষয় ছিল রাসূলুল্লাহ ﷺ এর বৈশিষ্ট্য অপর কারো জন্য এ অবস্থান নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান