আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায়
হাদীস নং: ৬৬৪
আন্তর্জাতিক নং: ৬৬৪
নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায়
সাদ্কার ফযীলত।
৬৬১. উকবা ইবনে মুকয়াম আম্মী আল-বসরী ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাদ্কা অবশ্যই রবের (আল্লাহ্ তাআলার) ক্রোধ প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি এই সূত্রে গারীব।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি এই সূত্রে গারীব।
كتاب الزكاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّدَقَةِ
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى الْخَزَّازُ الْبَصْرِيُّ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
হাদীসের ব্যাখ্যা:
যেভাবে দুনিয়ার সবকিছুর মধ্যে- এমনকি গাছের শিকড় ও পাতার মধ্যে বিশেষ প্রভাব ও ক্রিয়া থাকে, তেমনিভাবে মানুষের ভাল-মন্দ কর্মসমূহেরও বিশেষ ক্রিয়া ও শক্তি থাকে- যা নবী-রাসূলদের মাধ্যমেই জানা যায়। এ হাদীসে সদাকা ও দান-খয়রাতের দু'টি প্রতিক্রিয়া বর্ণনা করা হয়েছেঃ (১) যদি বান্দার কোন পদস্খলন ও পাপের কারণে আল্লাহর ক্রোধ তার প্রতি ছুটে আসতে চায়, তাহলে সদাকা এ ক্রোধের আগুনকে নিভিয়ে দেয় এবং বান্দা এ কারণে আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির স্থলে তাঁর সন্তুষ্টি ও দয়ার অধিকারী হয়ে যায়। (২) সদাকা মন্দ-মৃত্যু থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। (অর্থাৎ, সদাকার কারণে তার জীবনের সমাপ্তি ভাল অবস্থায়- ঈমানের সাথে হয়।) দ্বিতীয় অর্থ এও হতে পারে যে, এটা ঐ ধরনের মৃত্যু থেকে বাঁচিয়ে রাখে- যাকে দুনিয়ায় অপমৃত্যু মনে করা হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)