আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১১. নবীজী ﷺ থেকে বিবাহ শাদী সম্পর্কিত বর্ণনা

হাদীস নং: ১১২৪
আন্তর্জাতিক নং: ১১২৪
নবীজী ﷺ থেকে বিবাহ শাদী সম্পর্কিত বর্ণনা
’শিগার’ নিকাহ নিষিদ্ধ।
১১২৫. ইসহাক ইবনে মুসা আনছারী (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ’বিনিময়ের বিবাহ’ থেকে নিষেধ করেছেন। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই হাদীস অনুসারে অধিকাংশ আলিমের আমল রয়েছে। তাঁরা বিনিময়ের বিবাহ জায়েয বলে মনে করেন না। বিনিময়ের বিবাহ হলো, কোন ব্যক্তি তার কন্যাকে অন্য এক ব্যক্তির নিকট এই শর্তে বিবাহ দিল যে ঐ ব্যক্তিও তার কন্যা বা বোনকে এর নিকট বিবাহ দিবে আর এই ক্ষেত্রে কারো কোন মোহরানা দিতে হবে না। কতক আলিম বলেন, বিনিময়ের বিবাহ’ বাতিল। পরে যদি মোহরানাও নির্ধারণ করে তবুও তা হালাল হবে না। এ হলো ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। আতা ইবনে আবু রাবাহ (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, তাদের উভয়েরই বিবাহ বহাল রাখা হবে আর তাদের ক্ষেত্রে মোহর মিছল নির্ধারিত হবে। এ হলো কুফাবাসী আলিমগণের অভিমত।
أبواب النكاح عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنْ نِكَاحِ الشِّغَار
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الشِّغَارِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ نِكَاحَ الشِّغَارِ . وَالشِّغَارُ أَنْ يُزَوِّجَ الرَّجُلُ ابْنَتَهُ عَلَى أَنْ يُزَوِّجَهُ الآخَرُ ابْنَتَهُ أَوْ أُخْتَهُ وَلاَ صَدَاقَ بَيْنَهُمَا . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ نِكَاحُ الشِّغَارِ مَفْسُوخٌ وَلاَ يَحِلُّ وَإِنْ جُعِلَ لَهُمَا صَدَاقًا . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَرُوِيَ عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ أَنَّهُ قَالَ يُقَرَّانِ عَلَى نِكَاحِهِمَا وَيُجْعَلُ لَهُمَا صَدَاقُ الْمِثْلِ . وَهُوَ قَوْلُ أَهْلِ الْكُوفَةِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
জামে' তিরমিযী - হাদীস নং ১১২৪ | মুসলিম বাংলা