আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৭- সৃষ্টি জগতের সূচনা

হাদীস নং: ৩০৮৪
আন্তর্জাতিক নং: ৩৩১৮
- সৃষ্টি জগতের সূচনা
১৯৯৮. পাঁচ শ্রেনীর অনিষ্টকারী প্রাণীকে হারাম শরীফেও হত্যা করা যাবে।
৩০৮৪। নসর ইবনে আলী (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মহিলা একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছিল, সে তাকে বেঁধে রেখেছিল। সে না- তাকে খাবার দিয়েছিল, না তাকে ছেড়ে দিয়েছিল, যাতে সে যমীনের পোকা মাকড় খেতে পারত। আবু হুরায়রা (রাযিঃ) সূত্রেও নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
كتاب بدء الخلق
باب خَمْسٌ مِنَ الدَّوَابِّ فَوَاسِقُ يُقْتَلْنَ فِي الْحَرَمِ
3318 - حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ» قَالَ: وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

হাদীসের ব্যাখ্যা:

যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তারা কখনো জীব-জন্তর প্রতি কঠোর ও নির্মম ব্যবহার করতে পারে না। যাদের আল্লাহর ভয় নেই, তারাই আল্লাহর সৃষ্টজীবের প্রতি নিষ্ঠুর আচরণ করতে পারে। তাই দুনিয়ার যিন্দেগীতে যারা আল্লাহকে ভয় করে না এবং তাঁর সৃষ্টজীবের প্রতি নির্মম আচরণ করে কিংবা তাদেরকে মেরে ফেলে, তারা কিয়ামতের দিন দয়ালু আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে এবং জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)