আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১৪. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়

হাদীস নং: ১২৫৭
আন্তর্জাতিক নং: ১২৫৭
ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১২৬০. আবু কুরায়ব (রাহঃ) .... হাকীম ইবনে হিযাম (রাযিঃ) থেকে বর্ণিত যে একবার রাসূল (ﷺ) এক দীনার দিয়ে একটি কুরবানীর পশু খরীদ করার জন্য হাকীম ইবনে হিযামকে প্রেরণ করেন। তিনি একটি কুরবানীর পশু খরীদ করেন এরপর তাতে তার এক দীনার লাভ হয়। তখন তদস্থলে আরেকটি পশু খরীদ করেন এবং দীনার ও একটি কুরবানীর পশুসহ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এলেন। তখন তিনি বললেন, বকরীটি কুরবানী কর, আর দীনারটি সাদ্‌কা করে দাও।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাকীম ইবনে হিযামের এই হাদীসটি সম্পর্কে এই সূত্র ছাড়া আমাদের কিছু জানা নাই। আমার ধরণামতে হাবীব ইবনে আবু ছাবিত (রাহঃ) হাকীম ইবনে হিযাম থেকে কিছু শোনেন নি।
أبواب البيوع عن رسول الله ﷺ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي حُصَيْنٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ حَكِيمَ بْنَ حِزَامٍ يَشْتَرِي لَهُ أُضْحِيَّةً بِدِينَارٍ فَاشْتَرَى أُضْحِيَّةً فَأُرْبِحَ فِيهَا دِينَارًا فَاشْتَرَى أُخْرَى مَكَانَهَا فَجَاءَ بِالأُضْحِيَّةِ وَالدِّينَارِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " ضَحِّ بِالشَّاةِ وَتَصَدَّقْ بِالدِّينَارِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ حَكِيمِ بْنِ حِزَامٍ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَحَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ لَمْ يَسْمَعْ عِنْدِي مِنْ حَكِيمِ بْنِ حِزَامٍ .

হাদীসের ব্যাখ্যা:

হাকীম ইবনে হিযাম১ বকরির এই ক্রয়-বিক্রয় রাসুলুল্লাহ ﷺ-এর পক্ষ হতে প্রতিনিধি হিসাবে করেছিলেন। এতে জানা গেল যে, এরূপ কাজ বৈধ। যেহেতু পূর্বে ক্রয়কৃত দুই বকরি থেকে একটি হজুর ﷺ-এর অনুমতি ছাড়া বিক্রি করে ছিলেন, আর হজুর ﷺ তাঁর এ কাজকে ভুল ও শরীয়তের পরিপন্থী সাব্যস্ত করেন নি, বরং তাঁকে উৎসাহিত করেন ও দু'আ দিয়েছেন। সুতরাং এ থেকে এটা জানা গেল যে, প্রতিনিধি তার নিয়োগকর্তার জিনিস তার অনুমতি ছাড়াও বিক্রি করতে পারে। আর যদি নিয়োগকর্তা তা গ্রহণ করে নেয় তবে ক্রয়-বিক্রয় বৈধ ও চালু হবে।

১. এই হাকীম ইব্‌ন হিযাম উম্মুল মু'মিনীন হযরত খাদীজা (রা)-এর ভাইপো ছিলেন। তিনি ছিলেন কুরাইশের গণ্যমান্য ব্যক্তি, তিনি ধনী ও উদার ছিলেন। অষ্টম হিজরীতে মক্কা বিজয়ের ফলে প্রায় ষাট বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। এরপরও প্রায় ষাট বছর জীবিত ছিলেন। প্রায় সোয়াশো বছরের কিছু কম বয়সে তিনি মদীনা শরীফে ইনতিকাল করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান