আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১৫. শাসনকার্য পরিচালনা ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ১৩২৩
আন্তর্জাতিক নং: ১৩২৩
শাসনকার্য পরিচালনা ও আদালত-বিচার অধ্যায়
কাযী প্রসঙ্গে।
১৩২৭. হাননাদ (রাহঃ) ....... আনাস ইবনে মালিক (রাযিঃ) বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি বিচারকের পদ চেয়ে নেয় এতে এর দায়ভার তার নিজের উপরই ন্যস্ত করে দেওয়া হয় আর যাকে এই কাজে বাধ্য করা হয় তার প্রতি আল্লাহ একজন ফিরিশতা নাযিল করেন যিনি তাকে সঠিক পথে অনুপ্রাণিত রাখেন। - ইবনে মাজাহ ২৩০৯,
كتاب الأحكام عن رسول الله ﷺ
باب مَا جَاءَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْقَاضِي
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ بِلاَلِ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَأَلَ الْقَضَاءَ وُكِلَ إِلَى نَفْسِهِ وَمَنْ أُجْبِرَ عَلَيْهِ يُنْزِلُ اللَّهُ عَلَيْهِ مَلَكًا فَيُسَدِّدُهُ " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের দাবি ও উদ্দেশ্য এটাই যে, রাষ্ট্রীয় পদ অথবা বিচারালয়ের আসন নিজের প্রবৃত্তির তাগিদে গ্রহণ করা না চাই। যে কেউ এরূপে গ্রহণ করবে তার দায়িত্ব প্রতিপালনের জন্য আল্লাহর পক্ষ হতে তার প্রতি কোন সাহায্য হবে না। আর যাকে তার নিজের দাবি ছাড়া এ দায়িত্ব প্রদান করা হয়, সে আল্লাহর ওপর ভরসা করে তা গ্রহণ করবে, এরূপ বান্দাকে সাহায্য ও পথপ্রদর্শনে আল্লাহর ওয়াদা রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)