আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১৮. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত শিকার ও জবাইয়ের বিধান

হাদীস নং: ১৪৯০
আন্তর্জাতিক নং: ১৪৯০
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত শিকার ও জবাইয়ের বিধান
কুকুর রাখলে কি পরিমাণ সাওয়াব হ্রাস পাবে।
১৪৯৬। হাসান ইবনে আলী প্রমুখ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পশুচারণে পাহারার বা শিকারের বা শস্যক্ষেত্রের পাহারার কুকুর ছাড়া যে ব্যক্তি অন্য কোন কুকুর পালবে তার সাওয়াব থেকে প্রতিদিন এক কিরাত করে হ্রাস পাবে।

ইবনে মাজাহ ৩২০৪, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আতা ইবনে আবু রাবাহ (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি কারো যদি একটি বকরীও থাকে তবুও তার জন্য কুকুর রাখার অনুমতি দিয়েছেন। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) আতা (রাহঃ) থেকে উক্তি রিওয়ায়াত করেছেন।
أبواب الصيد (و الذبائح) عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ مَنْ أَمْسَكَ كَلْبًا مَا يَنْقُصُ مِنْ أَجْرِهِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنِ اتَّخَذَ كَلْبًا إِلاَّ كَلْبَ مَاشِيَةٍ أَوْ صَيْدٍ أَوْ زَرْعٍ انْتَقَصَ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَيُرْوَى عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ أَنَّهُ رَخَّصَ فِي إِمْسَاكِ الْكَلْبِ وَإِنْ كَانَ لِلرَّجُلِ شَاةٌ وَاحِدَةٌ . حَدَّثَنَا بِذَلِكَ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ بِهَذَا .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)