আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১৯. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত কুরবানীর অধ্যায়

হাদীস নং: ১৫১৫
আন্তর্জাতিক নং: ১৫১৫
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত কুরবানীর অধ্যায়
শিশুর কানে আযান দেওয়া
১৫২১। হাসান ইবনে আলী (রাহঃ) ......... সালমান ইবনে আমির যাববী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রতি শিশুর সঙ্গেই রয়েছে আকীকার বিধান। সুতরাং তার পক্ষ থেকে তোমরা রক্ত প্রবাহিত কর (যবেহ কর) এবং তার থেকে ময়লা (জন্ম সময়ের চুল ইত্যাদি) বিদূরতি কর।

ইবনে মাজাহ ৩১৬৪

হাসান (রাহঃ) সালমান ইবনে আমির (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
أبواب الأضاحي عن رسول الله صلى الله عليه وسلم
باب الأَذَانِ فِي أُذُنِ الْمَوْلُودِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَعَ الْغُلاَمِ عَقِيقَةٌ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وَأَمِيطُوا عَنْهُ الأَذَى " .

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

হাদীসের ব্যাখ্যা:

এসব হাদীস থেকে স্পষ্ট বুঝা যায় যে, আকীকার মধ্যে দু'টি কাজই থাকে। (১) সন্তানের মাথা মুড়িয়ে দেওয়া, আর (২) তার পক্ষ থেকে শোকরানা ও ফিদয়া হিসাবে পশু যবেহ করা। এ দু'টি কাজের মধ্যে একটি বিশেষ যোগসূত্র ও সম্বন্ধ রয়েছে, আর এটা মিল্লাতে ইবরাহীমীর প্রতীক বিশেষ। হজ্বের মধ্যে এ দু'টি কাজের এরূপ জোড়মিল রয়েছে। হাজীগণ কুরবানীর পর মাথা মুণ্ডন করেন। এ দৃষ্টিতে আকীকা কার্যত এ ঘোষণাও যে, আমাদের সম্পর্ক ও যোগসূত্র আল্লাহর বন্ধু ইবরাহীম (আঃ)-এর সাথে রয়েছে এবং এ সন্তানটিও মিল্লাতে ইবরাহীমীরই একজন সদস্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)